ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ১ থিষলনীকীয় ১-৫
“তোমরা পরস্পরকে আশ্বাস দেও, এবং এক জন অন্যকে গাঁথিয়া তুল”
প্রত্যেক খ্রিস্টানেরই অন্যদের উৎসাহিত করার ক্ষমতা রয়েছে। উদাহরণ স্বরূপ, আমরা সেইসময় সহখ্রিস্টানদের উৎসাহিত করি, যখন আমরা হয়তো খারাপ স্বাস্থ্য কিংবা অন্যান্য কষ্ট সত্ত্বেও বিশ্বস্তভাবে সভায় যোগ দেওয়ার এবং পরিচর্যায় অংশ নেওয়ার জন্য ‘অতিশয় প্রাণপণ’ করি। (১থিষল ২:২) এর পাশাপাশি, আগে থেকে চিন্তা করে আর হয়তো কিছুটা গবেষণা করে আমরা সেই সহউপাসকদের সান্ত্বনাদায়ক কথা বলতে পারি, যাদের উৎসাহের প্রয়োজন রয়েছে।
কোনো নির্দিষ্ট সমস্যার সঙ্গে মোকাবিলা করছেন এমন কোনো ব্যক্তিকে কীভাবে উৎসাহিত করা যায়, সেই বিষয়ে কোথায় আপনি সাহায্যকারী তথ্য খুঁজে পেতে পারেন?
আপনি মণ্ডলীতে কাকে উৎসাহিত করতে চান?