১২ অক্টোবর সপ্তাহের তালিকা
১২ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৭ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৫ অনু. ১৬-২৩ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ বংশাবলি ৫-৭ (৮ মিনিট)
নং ১: ১ বংশাবলি ৬:৪৮-৬০ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: কীভাবে আপনি উদ্বিগ্নতার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারেন?—গীত. ৫৫:২২; হিতো. ২১:৫; যিশা. ৪১:১০ (৫ মিনিট)
নং ৩: স্বর্গদূতেরা কি লোকেদের সাহায্য করে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৯৬ অনু. ১-পৃষ্ঠা ৯৮ অনু. ৬ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘খ্রীষ্টে বদ্ধমূল ও বিশ্বাসে দৃঢ়ীভূত’ হোন।—কল. ২:৬, ৭.
১০ মিনিট: ‘খ্রীষ্টে বদ্ধমূল ও বিশ্বাসে দৃঢ়ীভূত’ হোন। এই মাসের মূলভাবের উপর ভিত্তি করে বক্তৃতা। ‘খ্রীষ্টে বদ্ধমূল ও বিশ্বাসে দৃঢ়ীভূত’ হওয়ার অর্থ কী এবং কীভাবে আমরা এমনটা করতে পারি? (১৯৯৮ সালের ১ জুন প্রহরীদুর্গ পত্রিকার ১০-১২ পৃষ্ঠা দেখুন।) কলসীয় ২:৬, ৭; ইব্রীয় ৬:১ এবং যিহূদা ২০, ২১ পদ পড়ুন ও এগুলোর প্রয়োগ দেখান। এই মাসের পরিচর্যা সভার কিছু অংশ উল্লেখ করুন আর দেখান যে, কীভাবে সেগুলো মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত।
২০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—বাইবেল ছাত্রদের অধ্যয়নের ভালো অভ্যাস গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া।” আলোচনা। একটা নমুনা দেখান, যেখানে একজন অভিজ্ঞ প্রকাশক তার বাইবেল ছাত্রকে শেখাচ্ছেন যে, বাইবেল সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য কীভাবে ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি অথবা গবেষণা নির্দেশিকা ব্যবহার করা যেতে পারে।
গান ৪৩ এবং প্রার্থনা