ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/১৫ পৃষ্ঠা ৩
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/১৫ পৃষ্ঠা ৩

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১৫ সালের ২৬ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।

  1. দ্বিতীয় রাজাবলি ১৩:১৮, ১৯ পদের বিবরণ কীভাবে উদ্যোগের সঙ্গে ও সর্বান্তঃকরণে ঈশ্বরের সেবা করার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরে? [সেপ্টে. ৭, প্রহরীদুর্গ ১০ ৪/১৫ পৃষ্ঠা ২৬ অনু. ১১]

  2. যোনা যখন একজন ভাববাদী হিসেবে সেবা করছিলেন, তখন ইস্রায়েলের রাজা কে ছিলেন আর ২ রাজাবলি ১৪:২৩-২৫ পদে লিপিবদ্ধ বিবরণ থেকে যোনার পরিচর্যা সম্বন্ধে আমরা কী জানতে পারি? [সেপ্টে. ৭, প্রহরীদুর্গ ০৯ এপ্রিল-জুন পৃষ্ঠা ২৮ অনু. ৪]

  3. আহস কীভাবে দেখিয়েছিলেন যে, ভাববাদী যিশাইয়ের মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন, সেটার প্রতি তার আস্থার অভাব রয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা নিজেদের কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? (২ রাজা. ১৬:৭) [সেপ্টে. ১৪, প্রহরীদুর্গ ১৩ ১১/১৫ পৃষ্ঠা ১৭ অনু. ৫]

  4. রব্‌শাকির দ্বারা ব্যবহৃত কোন কলাকৌশল বর্তমানে ঈশ্বরের লোকেদের বিরোধীরা ব্যবহার করছে আর কোন গুণ আমাদেরকে বিরোধীদের মিথ্যা যুক্তি প্রত্যাখ্যান করতে সাহায্য করতে পারে? (২ রাজা. ১৮:২২, ২৫) [সেপ্টে. ১৪, প্রহরীদুর্গ ১০ ৭/১৫ পৃষ্ঠা ১৩ অনু. ৩-৪]

  5. নম্রতার বিষয়ে যোশিয়ের উদাহরণ কীভাবে আমাদেরকে আমাদের বাইবেল পাঠ ও অধ্যয়ন থেকে পূর্ণ উপকার লাভ করতে সাহায্য করতে পারে? (২ রাজা. ২২:১৯, ২০) [সেপ্টে. ২১, প্রহরীদুর্গ ০০ ৩/১ পৃষ্ঠা ৩০ অনু. ২]

  6. দ্বিতীয় রাজাবলি ২৪:৩, ৪ পদ থেকে আমরা কী শিখতে পারি? [সেপ্টে. ২৮, প্রহরীদুর্গ ০৫ ৮/১ পৃষ্ঠা ১২ অনু. ১]

  7. যাবেষ যিহোবার কাছে কোন তিনটে অনুরোধ করেছিলেন আর এটা প্রার্থনা সম্বন্ধে আমাদের কী শিক্ষা দেয়? (১ বংশা. ৪:৯, ১০) [অক্টো. ৫, প্রহরীদুর্গ ১১ এপ্রিল-জুন পৃষ্ঠা ২৩]

  8. প্রথম বংশাবলি ৫:১৮-২২ পদে বর্ণিত যুদ্ধের ফলাফল কীভাবে আমাদেরকে সাহসের সঙ্গে আধ্যাত্মিক যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিশালী করতে পারে? [অক্টো. ১২, প্রহরীদুর্গ ০৫ ১০/১ পৃষ্ঠা ৯ অনু. ৭]

  9. কেন দায়ূদ রক্তের পবিত্রতা সম্বন্ধে যিহোবার আইনের অন্তর্নিহিত অর্থ বুঝতে ও সেটার প্রতি সম্মান দেখাতে পেরেছিলেন আর দায়ূদের উদাহরণ আমাদের কী করতে পরিচালিত করে? (১ বংশা. ১১:১৭-১৯) [অক্টো. ১৯, প্রহরীদুর্গ ১২ ১১/১৫ পৃষ্ঠা ৬-৭ অনু. ১২-১৪]

  10. নিয়ম-সিন্দুক যিরূশালেমে নিয়ে আসার চেষ্টা করার সময় দায়ূদ কোন বিষয়টা অবহেলা করেছিলেন আর এই বিবরণ থেকে আমরা কোন গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি? (১ বংশা. ১৫:১৩) [অক্টো. ২৬, প্রহরীদুর্গ ০৩ ৫/১ পৃষ্ঠা ১০-১১ অনু. ১১-১৩]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার