৫ অক্টোবর সপ্তাহের তালিকা
৫ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৫ অনু. ৭-১৫ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ বংশাবলি ১-৪ (৮ মিনিট)
নং ১: ১ বংশাবলি ১:২৮-৪২ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: প্রধান স্বর্গদূত মীখায়েল কে?—বাইবেল শিক্ষা দেয় পরি. পৃষ্ঠা ২১৮-২১৯ (৫ মিনিট)
নং ৩: যে-কারণে প্রকৃত খ্রিস্টানরা পরিতৃপ্ত ও সুখী—লূক ১২:১৫; ১ তীম. ৬:৮; প্রেরিত ২০:৩৫ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘সুসমাচারের পক্ষে [“পুঙ্খানুপুঙ্খ,” NW] সাক্ষ্য দিন।’ —প্রেরিত ২০:২৪.
১০ মিনিট: অক্টোবর মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। আলোচনার শুরুতেই নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করে একটা নমুনা দেখান। তারপর, নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়া” শিরোনামের প্রবন্ধে তুলে ধরা পরামর্শ কাজে লাগিয়ে প্রকাশকরা কীভাবে উপকার লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান। আর এক্ষেত্রে তারা যে-উত্তম অভিজ্ঞতা লাভ করেছে, তা তাদেরকে বলতে বলুন।
গান ৪৪ এবং প্রার্থনা