৮ জুন সপ্তাহের তালিকা
৮ জুন থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১৮ অনু. ১৭-২৫ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৯-২১ (৮ মিনিট)
নং ১: ২ শমূয়েল ১৯:২৪-৩৭ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: বাজা হিসেবে খ্রিস্টের নম্রতা এবং ক্ষমতা—১করি. ১৫:২৮; প্রকা. ১১:১৫; ১২:৯ (৫ মিনিট)
নং ৩: কোনো প্রিয়জন যখন মারা যায়—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৬৬ অনু. ১–পৃষ্ঠা ৬৭ অনু. ৬ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: “পুরানো দিনগুলোর কথা মনে কর।”—দ্বিতীয়. ৩২: ৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।.
১০ মিনিট: “পুরানো দিনগুলোর কথা মনে কর।” এই মাসের মূলভাবের উপর ভিত্তি করে বক্তৃতা। দ্বিতীয় বিবরণ ৪:৯ ও ৩২:৭ আর সেইসঙ্গে গীতসংহিতা ৭১:১৫-১৮ পদ পড়ুন এবং ব্যাখ্যা করুন। দেখান যে, কীভাবে আধুনিক দিনের সুসমাচার প্রচারকরা আমাদের ঈশতান্ত্রিক ইতিহাসের ঘটনা এবং সেই ব্যক্তিদের স্মরণ করার মাধ্যমে উপকার লাভ করতে পারে। পারিবারিক উপাসনার সন্ধ্যায় প্রহরীদুর্গ পত্রিকায় প্রাপ্ত “আমাদের আর্কাইভ থেকে” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধ থেকে মাঝে মাঝে আলোচনা করার জন্য প্রকাশকদের প্রস্তাব দিন। এই মাসের পরিচর্যা সভার কিছু অংশ তুলে ধরুন আর দেখান যে, কীভাবে সেগুলো মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত।
২০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশার ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করা।” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা আলোচনা। মণ্ডলীর ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট থেকে উপযুক্ত বিষয়গুলো পুনরালোচনা করুন, যেগুলো দেখায় যে, আরও বাইবেল অধ্যয়ন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাক্সে দেওয়া উপস্থাপনা ব্যবহার করে কীভাবে বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, তা একজন অভিজ্ঞ প্রকাশককে নমুনার আকারে তুলে ধরতে বলুন। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সকলকে উৎসাহিত করুন।
গান ২৯ এবং প্রার্থনা