২০ এপ্রিল সপ্তাহের তালিকা
২০ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় পরিশিষ্ট পৃষ্ঠা ২২১-২২৩ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ২৩-২৫ (৮ মিনিট)
নং ১: ১ শমূয়েল ২৩:১৩-২৩ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: যিহোবা হলেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা—যিশা. ১২:২; ইব্রীয় ৩:৪; যিশা. ৪০:২৬ (৫ মিনিট)
নং ৩: মৃত্যুতে প্রকৃতপক্ষে কী ঘটে থাকে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৫৭ অনু. ১-পৃষ্ঠা ৫৮ অনু. ৬ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: “আপনার সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার” মাধ্যমে জ্ঞানবানের মতো চলুন।—ইফি. ৫:১৫, ১৬, Nw.
১৫ মিনিট: “যেভাবে টেবিল এবং ট্রলি ব্যবহার করে সাক্ষ্য দেওয়া যায়।” আলোচনা। নীচে দেওয়া ঘটনাটা নমুনা হিসেবে দেখান: দু-জন প্রকাশক একটা ট্রলি অথবা টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছেন। একজন প্রকাশক একজন পথচারীকে দেখে শুধুমাত্র মুচকি হাসেন। এরপর অন্য প্রকাশক আরেকজন পথচারীকে এগিয়ে আসতে দেখে মুচকি হাসেন ও একটা প্রশ্ন জিজ্ঞেস করেন এবং তার সঙ্গে কথোপকথন শুরু করেন। টেবিল এবং ট্রলি ব্যবহার না করে সাক্ষ্য দেওয়ার সময়ও আমরা কীভাবে কথোপকথন শুরু করার এই পদ্ধতি অবলম্বন করতে পারি?
১৫ মিনিট: যে-আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় যোগদান করেছিল, তাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করুন। বক্তৃতা। স্মরণার্থ সভায় কত জন উপস্থিত হয়েছিল তা উল্লেখ করুন ও এই সভার সঙ্গে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাগুলোর কথা বলুন। যে-আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় যোগদান করেছিল, তাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করার জন্য এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য রাখার জন্য প্রত্যেককে উৎসাহিত করুন। যারা স্মরণার্থ সভায় উপস্থিত হয়েছিল, কিন্তু মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করার বিষয়ে মনোযোগ দিন। এই বিষয়ে একটা নমুনা দেখান।
গান ২৮ এবং প্রার্থনা