৯ মার্চ সপ্তাহের তালিকা
৯ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪১ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১৪ অনু. ১৭-২১ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ১-৪ (৮ মিনিট)
নং ১: ১ শমূয়েল ২:৩০-৩৬ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?—সুসমাচার পৃষ্ঠা ২৫ অনু. ২-৩ (৫ মিনিট)
নং ৩: যিশু কী ধরনের ব্যক্তি ছিলেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৪২ অনু. ১৫–পৃষ্ঠা ৪৪ অনু. ১৯ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হও।’—তীত ৩:১.
১০ মিনিট: ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হও।’ এই মাসের মূলভাবের উপর ভিত্তি করে বক্তৃতা। হিতোপদেশ ২১:৫, তীত ৩:১ এবং ১ পিতর ৩:১৫ পদ পড়ুন ও আলোচনা করুন। ব্যাখ্যা করুন, কীভাবে ভালো প্রস্তুতি খ্রিস্টানদের উপকৃত করে। সংক্ষেপে এই মাসের পরিচর্যা সভার কয়েকটা অংশ সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন, কীভাবে সেই অংশগুলো এই মাসের মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত।
১০ মিনিট: ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষের সাক্ষাৎকার নিন। বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে আপনাকে কোন কোন কাজ করতে হয়? প্রত্যেক সপ্তাহে বিদ্যালয় পরিচালনা করার জন্য আপনি কীভাবে প্রস্তুতি নেন? কেন ছাত্র-ছাত্রীদের তাদের কার্যভারের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত? বিদ্যালয়ের বিষয়বস্তু আগে থেকে পড়ে আসার মাধ্যমে শ্রোতারা কোন উপকার পাবে?
১০ মিনিট: “আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?” আলোচনা। ২০১৩ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ২ পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু সংক্ষেপে পুনরালোচনা করুন। একটা নমুনা দেখান যেখানে একজন প্রকাশক এমন একজন ব্যক্তিকে অভ্যর্থনা জানাচ্ছেন, যিনি স্মরণার্থ সভায় এসেছেন।
গান ৮ এবং প্রার্থনা