উদ্যোগের সঙ্গে যিশু সম্বন্ধে সত্য জানান
আমরা যখন শিখি, কীভাবে অন্যদের যিশু সম্বন্ধে সত্য জানাতে হয়, তখন আমাদের উদ্যোগ বৃদ্ধি পায়। যিশু হলেন কোণের প্রধান পাথর, যেটার উপর ভিত্তি করে প্রকৃত বিশ্বাস গড়ে উঠেছে। (ইফি. ২:২০) তাঁকে ছাড়া আমাদের জীবনের কোনো আশা থাকতে পারে না। (প্রেরিত ৪:১২) তাই গুরুত্বপূর্ণ বিষয়টা হল, আমাদের সকলকেই ঈশ্বরের উদ্দেশ্যে যিশুর ভূমিকা স্বীকার করতে হবে। অনেকেই বিভিন্ন অশাস্ত্রীয় মতবাদের দ্বারা ভ্রান্ত হয়েছে। দুঃখের বিষয় হল, যিশুর উপর বিশ্বাস স্থাপন করে এমন ব্যক্তিদের জন্য ঈশ্বর যে-প্রতিজ্ঞাগুলো করেছেন, তা থেকে সেই ব্যক্তিরা বঞ্চিত হয়। সত্যের প্রতি আমাদের উদ্যোগ আমাদেরকে সৎহৃদয়ের ব্যক্তিদের যিশু, ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ঈশ্বরের উদ্দেশ্যে তাঁর ভূমিকা সম্বন্ধে সঠিক বিষয়গুলো শিখতে সাহায্য করার জন্য পরিচালিত করবে। এই স্মরণার্থ মরশুমে, আপনি কি উদ্যোগের সঙ্গে যিশু সম্বন্ধে সত্য জানাবেন?