৫ জানুয়ারি সপ্তাহের তালিকা
৫ জানুয়ারি, ২০১৫ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৭ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১১ অনু. ১০-১৪ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১৬-২০ (৮ মিনিট)
নং ১: যিহোশূয়ের পুস্তক ১৭:১১-১৮ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: আপনি কি সত্য ধর্ম শনাক্ত করতে পারেন? —সুসমাচার পৃষ্ঠা ২১ অনু. ৪-৫ (৫ মিনিট)
নং ৩: কীভাবে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল? —বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ২৮ অনু. ৪–পৃষ্ঠা ৩১ অনু. ১০ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: আমাদের যে-ভালো ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা থেকে “ভাল দ্রব্য” বের করুন।—মথি ১২:৩৫ক.
১০ মিনিট: জানুয়ারি মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। এই পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটার একটা নমুনা তুলে ধরুন। এরপর, যে-বিষয়টা তুলে ধরা হচ্ছে, সেটা কেন আমাদের এলাকার কিছু ব্যক্তির জন্য আগ্রজনক হবে, সেই সম্বন্ধে শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—বাইবেল শিক্ষা দেয় বই অথবা সুসমাচার ব্রোশার ব্যবহার করে, বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখানো” শিরোনামের প্রবন্ধে তুলে ধরা পরামর্শ কাজে লাগিয়ে প্রকাশকরা কীভাবে উপকার লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান। আর এক্ষেত্রে তারা যে-উত্তম অভিজ্ঞতা লাভ করেছে, তা তাদেরকে বলতে বলুন।
গান ১৩ এবং প্রার্থনা