২২ ডিসেম্বর সপ্তাহের তালিকা
২২ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১০ অনু. ১০-১৯ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ৯-১১ (১০ মিনিট)
নং. ১: যিহোশূয়ের পুস্তক ৯:১৬-২৭ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: সত্য খ্রিস্টানরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করে থাকে—সুসমাচার পৃষ্ঠা ২১ অনু. ২-৩ (৫ মিনিট)
নং. ৩: পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী? —বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ২৭ অনু. ১–পৃষ্ঠা ২৮ অনু. ৩ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: আমাদের যে-ভালো ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা থেকে “ভাল দ্রব্য” বের করুন।—মথি ১২:৩৫ক.
৩০ মিনিট: “২০১৫ সালের ঐশিক পরিচর্যা বিদ্যালয় আমাদের শিক্ষাদানের ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করবে।” ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা আলোচনা। বিদ্যালয় অধ্যক্ষ হয়তো কিছু কিছু অনুচ্ছেদ আলোচনা করার আগে, সেগুলো পড়তে পারেন। বক্তৃতা নং ১, বাইবেল পাঠের প্রধান প্রধান বিষয় এবং বিদ্যালয় অধ্যক্ষের পরামর্শ দেওয়ার মধ্যে যে-পরিবর্তনগুলো করা হয়েছে, সেগুলোর ওপর জোর দিন। ৭ অনুচ্ছেদ পড়ার ও আলোচনা করার পর, একজন প্রাচীনকে একটা নমুনা দেখাতে বলুন, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানের সঙ্গে “কীভাবে আমরা ঈশ্বর সম্বন্ধে জানতে পারি?” বিষয়ের ওপর ভিত্তি করে পারিবারিক অধ্যয়ন পরিচালনা করছেন। (যিহো. ১:৮; গীত. ১:১-৩; প্রেরিত ৮:৩০, ৩১) সকলকে বিদ্যালয় থেকে পাওয়া অপূর্ব ঐশিক প্রশিক্ষণ থেকে পূর্ণ উপকার লাভ করতে এবং আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় পাঠ্য পুস্তিকার সদ্ব্যবহার করতে উৎসাহ দিন।
গান ১১ এবং প্রার্থনা