৩ নভেম্বর সপ্তাহের তালিকা
৩ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৮ অনু. ১-১০ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৪-১৮ (১০ মিনিট)
নং. ১: দ্বিতীয় বিবরণ ১৫:১৬–১৬:৮ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: একজন স্বামী ও স্ত্রীর পরস্পরের প্রতি কেমন আচরণ দেখানো উচিত?—সুসমাচার পৃষ্ঠা ১৮ অনু. ৩ (৫ মিনিট)
নং. ৩: ঐশিক নাম—এটির ব্যবহার ও অর্থ—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৯৫-১৯৭ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: প্রচার করার সময় সাহস ও বিচক্ষণতা দেখানো। ২০০৮ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তৃতা।
১০ মিনিট: যেভাবে কেউ কেউ তৎপরতার সঙ্গে বাক্য প্রচার করে। একজন প্রাচীন এমন দুই অথবা তিন জন প্রকাশকের সাক্ষাৎকার নেন, যারা পরিচর্যায় বেশি করে অংশগ্রহণ করার অথবা অগ্রগামীর কাজ করার জন্য তাদের তালিকায় রদবদল করতে কিছু ব্যাবহারিক পদক্ষেপ নিয়েছে। মণ্ডলীর ক্ষেত্রের পরিচর্যার জন্য সভার ব্যবস্থা সম্বন্ধে পুনরালোচনা করে এবং পরিচর্যায় পূর্ণরূপে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিছু ব্যাবহারিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সকলকে উৎসাহিত করে শেষ করুন।
১০ মিনিট: কীভাবে আপনার পরিচর্যা উন্নত হয়েছে? পরিচর্যা অধ্যক্ষের দ্বারা আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো” শিরোনামের সাম্প্রতিক প্রবন্ধগুলো কীভাবে তাদেরকে পরিচর্যার বিভিন্ন দিকে উন্নতি করতে সাহায্য করেছে, সেই বিষয়ে মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান। এই প্রবন্ধগুলোতে দেওয়া পরামর্শ মেনে চলার দ্বারা তৎপরতার সঙ্গে প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলকে উৎসাহিত করে শেষ করুন।
গান ১৭ এবং প্রার্থনা