১১ আগস্ট সপ্তাহের তালিকা
১১ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৪ অনু. ১০-১২, পরিশিষ্ট পৃষ্ঠা ২০১-২০৪ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গণনাপুস্তক ৭-৯ (১০ মিনিট)
নং. ১: গণনাপুস্তক ৯:৯-২৩ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: কেন যিশু আদর্শ রাজা?—সুসমাচার পৃষ্ঠা ১৪ অনু. ৩ (৫ মিনিট)
নং. ৩: বাপ্তাইজিত হওয়ার বিশেষ কারণটা কী?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৮২ অনু. ২০-পৃষ্ঠা ১৮৩ অনু. ২৫ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
৫ মিনিট: “১৯১৪-২০১৪: রাজ্য শাসনের এক-শো বছর!” আলোচনা। এই পৃষ্ঠার শুরুতে দেওয়া অনুচ্ছেদটা পড়ুন। এই মাসে পরিচর্যা সভার অংশগুলো রাজ্যের ওপর আলোকপাত করবে। স্থানীয়ভাবে ক্ষেত্রের পরিচর্যার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, তা পুনরালোচনা করুন।
১০ মিনিট: “নতুন ওয়েবসাইট ট্র্যাক্ট ব্যবহার করুন।” এই ট্র্যাক্টের বিষয়বস্তু আলোচনা করুন। একটা নমুনা তুলে ধরুন, যেখানে একজন প্রকাশক প্রথমে এই ট্র্যাক্টটা অর্পণ করছেন আর এরপর নিজের ইলেকট্রনিক্স উপকরণের সাহায্যে সেই ব্যক্তিকে jw.org দেখাচ্ছেন।
১৫ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—আস্থার সঙ্গে রাজ্যের বিষয়ে বলে।” আলোচনা। দু-জন প্রকাশক নীচে দেওয়া এই ঘটনাটা অভিনয় করে দেখাবেন: একজন প্রকাশক একটা দোকানে লাইনে দাঁড়িয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি একটা সংবাদপত্রের দিকে তাকিয়ে বলেন: “পৃথিবীর অবস্থা খুব খারাপ! প্রত্যেকেই মনে করে যে, সে সমাধান করতে পারবে কিন্তু দিন দিন পরিস্থিতি তো আরও খারাপই হয়ে যাচ্ছে।” প্রকাশক আপনমনে বলেন: ‘আমার অবশ্যই তাকে রাজ্যের বিষয়ে কিছু বলা উচিত!’ প্রকাশক এ-বার সেই ব্যক্তির উদ্দেশে বলেন: “ঠিক বলেছেন। খারাপ খবরের তো কোনো শেষ নেই। কিন্তু, আমি কি আপনাকে এই ট্র্যাক্টটা দিতে পারি? এই ট্র্যাক্টে যে-ওয়েবসাইটের উল্লেখ রয়েছে, সেটা সত্যিই আমাকে জীবনের অনেক বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে সাহায্য করেছে।” প্রকাশক তাকে এই ট্র্যাক্ট থেকে একটা বিষয় দেখান এবং সেই ব্যক্তি তাতে আগ্রহ প্রকাশ করেন।
গান ৪৭ এবং প্রার্থনা