পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আলোচনা শুরু করা
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: ঘরে ঘরে পরিচর্যার সময় আমরা অনেক লোককেই ঘরে পাই না। কিন্তু, অন্যান্য সময়ে এই লোকেদের সঙ্গে আমাদের দেখা হতে পারে, যেমন যানবাহনে চলাচলের সময়, ডাক্তারখানায় অপেক্ষা করার সময়, কাজের জায়গায় অথবা স্কুলে বিরতির সময়। যিহোবা চান, যেন প্রত্যেক ব্যক্তি রাজ্যের বার্তা শোনার সুযোগ পায়। (১ তীম. ২:৩, ৪) বেশিরভাগ সময়ই, সাক্ষ্য দেওয়ার লক্ষ্য নিয়ে আলোচনা শুরু করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে এক জন ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করার চেষ্টা করুন।