৫ মে সপ্তাহের তালিকা
৫ মে থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার ইচ্ছা পাঠ ২৩-২৫ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ২৩-২৬ (১০ মিনিট)
নং. ১: যাত্রাপুস্তক ২৫:১-২২ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: যিশু কেন মারা গিয়েছিলেন?—সুসমাচার পৃষ্ঠা ৯ অনু. ২ (৫ মিনিট)
নং. ৩: কেন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৬৪ অনু. ১-পৃষ্ঠা ১৬৫ অনু. ৪ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: মে মাসে পত্রিকাগুলো অর্পণ করুন। আলোচনা। এই পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করে কীভাবে এপ্রিল থেকে জুন মাসের সচেতন থাক! পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেই বিষয়ে শুরুতেই একটা নমুনা তুলে ধরুন। এরপর, সেই সম্পূর্ণ নমুনাটা নিয়ে আলোচনা করুন। আলোচনার শেষে সংক্ষেপে সকলকে উৎসাহিত করুন, যেন তারা পত্রিকাগুলোর সঙ্গে ভালোভাবে পরিচিত হয় এবং উদ্যোগের সঙ্গে সেগুলো অর্পণ করে।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—একজন সাহায্যকারী সঙ্গী হয়ে” এই অংশটা থেকে প্রকাশকরা যেভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করতে বলুন। তারা যে উৎসাহজনক অভিজ্ঞতাগুলো অর্জন করেছে, সেগুলো বলতে বলুন।
গান ৪৫ এবং প্রার্থনা