ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১৪ পৃষ্ঠা ৩-৪
  • এক বিশেষ আমন্ত্রণ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক বিশেষ আমন্ত্রণ
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক সাদর আমন্ত্রণ
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার অভিযান ১ মার্চ থেকে শুরু হবে
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান ২২ মার্চ থেকে শুরু হবে
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র ২ এপ্রিল থেকে বিতরণ করা শুরু হবে
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১৪ পৃষ্ঠা ৩-৪

এক বিশেষ আমন্ত্রণ

১. কখন ২০১৪ সালের সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানোর অভিযান শুরু হবে?

১ আপনি যদি আপনার বন্ধুবান্ধব অথবা পরিবারের জন্য বিশেষ খাবারের আয়োজন করার পরিকল্পনা করে থাকেন, যেটা প্রস্তুত করার জন্য অনেক প্রচেষ্টা এবং খরচের প্রয়োজন, তাহলে আপনি হয়তো অত্যন্ত উদ্যমের সঙ্গে সবাইকে আমন্ত্রণ জানাবেন। একইভাবে, সেই আধ্যাত্মিক ভোজ প্রস্তুত করার জন্যও অনেক কাজ করতে হচ্ছে, যা ২০১৪ সালের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনগুলোতে পরিবেশন করা হবে। সম্মেলন শুরু হওয়ার তিন সপ্তাহ আগে অন্যদের আমন্ত্রণ জানানোর সুযোগ আমাদের রয়েছে। কী আমাদেরকে উদ্যমের সঙ্গে সেই আমন্ত্রণ জানাতে সাহায্য করবে?

২. কী আমাদেরকে অভিযানে পূর্ণরূপে অংশ নিতে অনুপ্রাণিত করবে?

২ সম্মেলনগুলোতে যিহোবা আমাদের জন্য যে-আধ্যাত্মিক খাবার জোগাবেন, তা থেকে ব্যক্তিগতভাবে আমরা কতটা উপকার লাভ করব, সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই অভিযানে পূর্ণরূপে অংশ নিতে অনুপ্রাণিত হব। (যিশা. ৬৫:১৩, ১৪) আমাদের এও মনে রাখা উচিত যে, আমাদের বার্ষিক অভিযান উত্তম ফল নিয়ে আসে। যে-লোকেদের আমরা আমন্ত্রণ জানাই, তাদের মধ্যে কেউ কেউ আমাদের সঙ্গে সম্মেলনে যোগ দেবে। কিন্তু, যত লোকই যোগদান করুক-না কেন, অভিযানের সময় আমরা যে-অধ্যবসায়ী প্রচেষ্টা করি, তা যিহোবার মহিমা নিয়ে আসে এবং তাঁর উদারতাকে প্রতিফলিত করে।—গীত. ১৪৫:৩, ৭; প্রকা. ২২:১৭.

৩. কীভাবে আমন্ত্রণপত্র বিতরণ করা হবে?

৩ প্রাচীনগোষ্ঠী নির্ধারণ করবেন যে, মণ্ডলী কীভাবে ব্যাপকমাত্রায় আমন্ত্রণপত্র বিতরণ করতে পারে। এ ছাড়া, যে-ঘরগুলোতে কাউকে পাওয়া যায় না, সেখানে আমন্ত্রণপত্র রেখে আসবে কি না কিংবা প্রচারের এলাকায় জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময় আমন্ত্রণপত্র দেওয়া হবে কি না, সেই বিষয়েও তারা নির্দেশনা দেবেন। সপ্তাহান্তগুলোতে উপযুক্ত হলে আমন্ত্রণপত্রের সঙ্গে পত্রিকাগুলো অর্পণ করা উচিত। সেই মাসের প্রথম শনিবার যদি অভিযানের তারিখের মধ্যেই পড়ে, তাহলে বাইবেল অধ্যয়ন শুরু করার ওপর জোর দেওয়ার পরিবর্তে বরং আমন্ত্রণপত্র বিতরণ করার ওপর জোর দেওয়া উচিত। অভিযান শেষ হওয়ার পর এটা জেনে আমরা কতই-না আনন্দিত হব যে, আমরা উদ্যমের সঙ্গে অভিযানে অংশ নিয়েছিলাম এবং যিহোবার দ্বারা জোগানো আধ্যাত্মিক ভোজে যোগদান করার জন্য যত লোককে সম্ভব আমন্ত্রণ জানিয়েছিলাম!

আপনি কী বলবেন?

স্থানীয় রীতি অনুযায়ী সম্ভাষণ জানানোর পর আপনি হয়তো বলতে পারেন: “আমরা অতি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে লোকেদের আমন্ত্রণ জানানোর জন্য পৃথিবীব্যাপী এক অভিযানে অংশ গ্রহণ করছি। তারিখ, সময় এবং ঠিকানা এই আমন্ত্রণপত্রে ছাপানো রয়েছে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার