২৪ মার্চ সপ্তাহের তালিকা
২৪ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার ইচ্ছা পাঠ ৫-৭ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ৪৭-৫০ (১০ মিনিট)
নং. ১: আদিপুস্তক ৪৮:১৭–৪৯:৭ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: বাইবেলের বিষয়বস্তু কী?—সুসমাচার পৃষ্ঠা ৭ অনু. ১-২ (৫ মিনিট)
নং. ৩: যিশু কি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন?—বাইবেল শিক্ষা দেয় পরি. পৃষ্ঠা ২২১-২২২ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১৫ মিনিট: নহিমিয়ের উদাহরণ অনুকরণ করুন। আলোচনা। সুসমাচার প্রচারক হিসেবে নহিমিয়ের উদাহরণ কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, সেই বিষয় মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
১৫ মিনিট: “পরিচর্যায় আপনার দক্ষতাকে বাড়ানো—যারা আলোচনা থামিয়ে দিতে চায়, তাদের সঙ্গে কথা বলা।” আলোচনা। গৃহকর্তা হয়তো কথা বলা থামিয়ে দেয় এমন দুটো অথবা তিনটে পরিস্থিতির বিষয়ে উল্লেখ করুন, যেগুলোর মুখোমুখি প্রকাশকরা হয়ে থাকে আর তখন আমরা কীভাবে উত্তর দিতে পারি, সেই বিষয়ে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান। প্রকাশকদের মনে করিয়ে দিন যে, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে এই বিষয়ে তাদের অভিজ্ঞতা জানানোর সুযোগ থাকবে।
গান ১৭ এবং প্রার্থনা