৩ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
৩ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৫ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ২৩ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ২১-২৪ (১০ মিনিট)
নং. ১: আদিপুস্তক ২৩:১-২০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: ঈশ্বর আসলে কেমন?—সুসমাচার পৃষ্ঠা ৪ অনু. ২-৩ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে আমরা সত্য ধর্মকে শনাক্ত করতে পারি?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৪৯ অনু. ১১-১২ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ফেব্রুয়ারি মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। জানুয়ারি থেকে মার্চ মাসের সচেতন থাক! পত্রিকাটা অর্পণ করার জন্য যেভাবে এই পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করা যেতে পারে, তা দেখিয়ে আলোচনা শুরু করুন। তারপর নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করুন, একটা অথবা দুটো করে বাক্য পড়ুন এবং শ্রোতাদেরকে সেটার উদ্দেশ্য সম্বন্ধে মন্তব্য করতে আমন্ত্রণ জানান। প্রকাশকদের মনে করিয়ে দিন যে, তারা যেন নিজের ভাষায় তা উপস্থাপন করে এবং তারা নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা পরিবর্তন করতে পারে অথবা আরেকটা উপস্থাপনা প্রস্তুত করতে পারে। পত্রিকার সঙ্গে ভালোভাবে পরিচিত হতে এবং সেগুলো বিতরণ করার কাজে উদ্যোগের সঙ্গে অংশ নিতে সকলকে সংক্ষেপে উৎসাহ দিয়ে শেষ করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যা অধ্যক্ষের দ্বারা আলোচনা। রাজ্য সংবাদ নং. ৩৮ অভিযানে মণ্ডলী কতখানি এলাকায় কাজ করতে পেরেছে, তা জানান। সেই অভিযানে অংশ নিতে পেরে তারা কীভাবে উপকার লাভ করেছে আর তাদের কোনো চমৎকার অভিজ্ঞতা হয়ে থাকলে, তা বলার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
গান ২৫ এবং প্রার্থনা