কিছু অভিজ্ঞতা
◼ অস্ট্রেলিয়া: একজন শিক্ষিত ব্যক্তি জন, ছোটোবেলায় গির্জায় যেতেন, কিন্তু পরে তিনি “পুরোপুরি নাস্তিক” হয়ে যান। একজন অগ্রগামী ভাই তাকে একটা ব্রোশার দেন। পরবর্তী সময়ে তার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য সেই অগ্রগামী তাকে আরও কিছু প্রকাশনা এবং সাম্প্রতিক পত্রিকা দেন আর সৃষ্টি সম্বন্ধে কিংবা বাইবেলের ভবিষ্যদ্বাণী বিষয়ক প্রবন্ধগুলো তাকে দেখান। এগুলো পড়ার পর জনের মনোভাব কিছুটা পরিবর্তিত হয়। এরপর অগ্রগামী ভাই তাকে বাইবেল শিক্ষা দেয় বইটি দেন আর ২০ পৃষ্ঠার ৮ অনুচ্ছেদ এবং ২৩-২৪ পৃষ্ঠার ১৩-১৬ অনুচ্ছেদ দেখান। তাতে যে-বাইবেল পদগুলো উল্লেখ করা ছিল, সেগুলো দেখে জন এতটাই অভিভূত হয়ে যান যে, তিনি বলেন, “মনে হয় আমার আরেক বার বাইবেল পড়া উচিত।”
◼ মেক্সিকো: একজন ব্যক্তি এক প্রকাশককে বলেন, বাইবেল যে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত, তা তিনি বিশ্বাস করেন না। বাইবেল যে অনুপ্রাণিত বই, প্রকাশক সেই বিষয়ে কিছু প্রমাণ দেখাতে চান। কয়েক বার আলোচনার পর, সেই ব্যক্তি বাইবেল থেকে যা শিখছিলেন, তা তার হৃদয়কে স্পর্শ করতে শুরু করে। তিনি যখন ঈশ্বরের মানগুলো শিখেছিলেন, তখন তা তাকে খুবই প্রভাবিত করেছিল। তিনি সেই প্রকাশককে বলেছিলেন: “প্রথমে যখন আমি আর আপনি একসঙ্গে বাইবেল পড়তাম, তখন এটিকে অন্যান্য বইয়ের উপদেশের মতো মনে হতো আর এটি আমার ওপর কোনো প্রভাব ফেলেনি। কিন্তু এখন যখন বাইবেল থেকে পড়ি, বিশেষ করে নৈতিকতা সম্পর্কে এটির মানগুলোর বিষয়ে, তখন এটা আমার বিবেককে প্রভাবিত করে।”
◼ যুক্তরাষ্ট্র: শহরে বিশেষ সাক্ষ্যদানের সময় এক দম্পতির তাইওয়ান থেকে আসা এক মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যিনি ঈশ্বরে বিশ্বাস করতেন কিন্তু মনে করতেন যে, বাইবেল হল পাশ্চাত্যের লোকেদের জন্য। তারা যেখানে সাহিত্যাদি প্রদর্শন করছিল সেখানে সেই মহিলা এসেছিলেন, কারণ আরামআয়েশের জীবন থাকা সত্ত্বেও তিনি হতাশা বোধ করতেন। তিনি আশা করেছিলেন যে, বাইবেল তাকে জীবনে উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। সেই দম্পতি মহিলার সঙ্গে বাইবেল শিক্ষা দেয় বই ও একটা ব্রোশার দিয়ে অধ্যয়ন করতে শুরু করে। তার সঙ্গে কয়েকটা বিষয় আলোচনা করার পর, সেই মহিলা এটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে, বাইবেল অন্যান্য ধর্মীয় পুস্তকের চেয়ে কত আলাদা! পরিপূর্ণ হয়ে গিয়েছে বাইবেলের এমন ভবিষ্যদ্বাণীগুলো আলোচনা করার পর তিনি বলেছিলেন, “আমার মনে হয় না যে, বাইবেলের চেয়ে সঠিক আর কোনো বই রয়েছে!”
◼ জাপান: যদিও গৃহকর্তা একজন প্রকাশককে বলেছিলেন যে, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, তবুও প্রকাশক বার বার তার কাছে গিয়ে তাকে সচেতন থাক! পত্রিকার “এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?” শিরোনামের অংশটা দেখাতেন। ধীরে ধীরে সেই ব্যক্তি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন এবং স্বীকার করেন যে, একজন সৃষ্টিকর্তা রয়েছেন। এখন তিনি বিশ্বাস করেন যে, একজন ঈশ্বর রয়েছেন আর সেই প্রকাশক এখন তার সঙ্গে ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশার থেকে অধ্যয়ন করছেন।
◼ কানাডা: একজন বোন এক মহিলাকে একটা সাম্প্রতিক পত্রিকা দেন, যিনি তার বাড়ি থেকে বেরিয়ে তার গাড়ির দিকে যাচ্ছিলেন। পরবর্তীকালে বোন যখন তার কাছে ফিরে যান, তখন সেই মহিলা বার বার বলতে থাকেন যে, তিনি আগ্রহী নন এবং তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। সেই বোন হাল ছাড়েননি বরং তাকে একটা ব্রোশার দেবেন বলে ঠিক করেন। যখন বোন সেই মহিলাকে বাড়িতে পান, তখন তাকে বলেন যে, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না জানা সত্ত্বেও, তিনি তার কথা চিন্তা করছিলেন কারণ তিনি জানতেন যে, তিনি একাই তার সন্তানকে বড়ো করে তুলছেন। বোন সেই ব্রোশারের একটা অংশ তাকে দেখান, যেটা এই বিষয় নিয়ে আলোচনা করে যে, কোথায় ভালো উপদেশ পাওয়া যেতে পারে। সেই মহিলা খুশি হয়ে ব্রোশারটা নেন।