“আমি এসেছি কারণ . . . ”
গৃহকর্তারা যখন দরজা খুলে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে, তখন তাদের মনে হয়তো প্রশ্ন আসে, আমরা কারা আর কেন-ই বা আমরা এসেছি। তাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা কীভাবে কথা শুরু করতে পারি? স্থানীয় রীতি অনুযায়ী শুভেচ্ছা জানানোর পর, কোনো কোনো প্রকাশক ব্যাখ্যা করার জন্য “কারণ” শব্দটা ব্যবহার করে। উদাহরণ স্বরূপ, তারা হয়তো বলে: “আমরা লোকেদের সঙ্গে দেখা করছিলাম কারণ আমাদের অনেক প্রতিবেশী বর্তমানের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। আপনি কী মনে করেন . . . ” অথবা গৃহকর্তার ধর্ম বিবেচনা করে তারা হয়তো বলে: “আমি এসেছি কারণ আমি বিনামূল্যে বাইবেল থেকে শিক্ষা দিয়ে থাকি।” শুরুতেই যদি গৃহকর্তাকে বলে দেওয়া হয়, কেন আপনি এসেছেন, তাহলে তিনি হয়তো আপনি যা বলতে চান, তা শুনতে চাইবেন। কৌশলে ও বিচক্ষণতার সঙ্গে আলোচনা শুরু করা হলে গৃহকর্তা আগ্রহী হবেন আর যদি তার কোনো নেতিবাচক ধারণা থেকে থাকে, তা দূর করতে সাহায্য করবে।