১০ জুন সপ্তাহের তালিকা
১০ জুন থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৭ অনু. ১৯-২২, ২৭৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: প্রেরিত ১-৪ (১০ মিনিট)
নং. ১: প্রেরিত ১:১৫–২:৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: আমরা কি “শেষ কালে” বাস করছি?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৮৬ অনু. ১-পৃষ্ঠা ৯০ অনু. ৯ (৫ মিনিট)
নং. ৩: কেন বেশিরভাগ লোকের চিন্তাভাবনা বিষাক্ত?—ইফি. ২:১, ২ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: পরিচর্যায় চোখের মাধ্যমে সংযোগ বজায় রাখার গুরুত্ব। ২০০৬ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে আলোচনা। সংক্ষেপে একটা নমুনা দেখান, যেখানে দেখানো হবে যে, একজন প্রকাশক সাক্ষ্য দেওয়ার সময় উত্তমভাবে চোখের সংযোগ বজায় রাখেন না। এরপর, পুনরায় সেই নমুনা দেখান আর এবার প্রকাশক উত্তমভাবে চোখের সংযোগ বজায় রাখেন।
১০ মিনিট: আমরা কী সম্পাদন করেছি? সচিব আলোচনা করবেন। স্মরণার্থ মরসুমে যা সম্পাদন করা হয়েছিল, সেই বিষয়ে সংক্ষেপে তুলে ধরুন এবং মণ্ডলীকে তাদের কাজের জন্য প্রশংসা করুন। স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ করার সময় অথবা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার সময় শ্রোতাদের যে-ভালো অভিজ্ঞতা হয়েছিল, তা বলার জন্য আমন্ত্রণ জানান।
১০ মিনিট: “আপনি কি খাপ খাইয়ে নিতে ইচ্ছুক?” প্রশ্নোত্তর।
গান ১৪ এবং প্রার্থনা