২৪ ডিসেম্বর সপ্তাহের তালিকা
২৪ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৯ অনু. ১-৮ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: সখরিয় ৯-১৪ (১০ মিনিট)
নং. ১: সখরিয় ১১:১-১৩ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কীভাবে আপনি মুক্তির মূল্যের প্রতি আপনার উপলব্ধি দেখাতে পারেন?—bh পৃষ্ঠা ৫৪ অনু. ১৮-পৃষ্ঠা ৫৬ অনু. ২২ (৫ মিনিট)
নং. ৩: কোন কোন পরিস্থিতিতে আমরা হয়তো হিতোপদেশ ১৫:১ পদকে কাজে লাগাতে পারি? (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৩০ মিনিট: যেভাবে আমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটের সদ্ব্যবহার করতে পারি। ৩-৬ পৃষ্ঠার ওপর আলোচনা। শ্রোতারা তাদের ব্যক্তিগত ও পারিবারিক অধ্যয়নের জন্য jw.org ওয়েবসাইট কীভাবে ব্যবহার করেছে অথবা ব্যবহার করার কথা পরিকল্পনা করছে, সেই বিষয়ে বলার জন্য তাদের আমন্ত্রণ জানান। ৫ পৃষ্ঠা আলোচনা করার সময় তিন মিনিটের একটা নমুনা দেখান, যেখানে দেখানো হবে যে, একজন প্রকাশক তার বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে আমাদের বিশ্বাস সম্বন্ধে গৃহকর্তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ৬ পৃষ্ঠা আলোচনা করার সময় চার মিনিটের একটা নমুনা দেখান, যেখানে দেখানো হবে যে, একজন প্রকাশক এমন একজন আগ্রহী ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যিনি অন্য কোনো ভাষায় পড়তে চান। প্রকাশক নিজের বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র অথবা গৃহকর্তার কম্পিউটার ব্যবহার করে গৃহকর্তার নিজের ভাষায় সত্য জানতে চান ট্র্যাক্ট অথবা বাইবেল শিক্ষা দেয় বইয়ের কোনো ওয়েবপেইজ দেখান এবং তার সঙ্গে আলোচনা করেন। শ্রোতারা পরিচর্যায় কীভাবে jw.org ওয়েবসাইট ব্যবহার করেছে, সেই বিষয়ে বলার জন্য তাদের আমন্ত্রণ জানান।
গান ১০ এবং প্রার্থনা