আপনার “শ্লাঘা করিবার হেতু” কী?
১. প্রতিটা মাসের শেষে আমাদের শ্লাঘা করার কী কারণ রয়েছে?
১ প্রতিটা মাস যখন শেষ হয় এবং সবাইকে তাদের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট জমা দিতে বলা হয়, তখন আপনার “শ্লাঘা করিবার হেতু” কী? (গালা. ৬:৪) আমরা ১৩০ ঘন্টা রিপোর্ট দেয় এমন বিশেষ অগ্রগামীই হই অথবা ১৫ মিনিট রিপোর্ট করার অনুমোদন করা হয়েছে এমন প্রকাশকই হই, আমাদের সকলের যিহোবার প্রতি আমাদের সর্বান্তঃকরণ সেবায় আনন্দ করা উচিত।—গীত. ১০০:২.
২. কেন আমাদের যিহোবার সেবায় নিজেদের বিলিয়ে দেওয়া উচিত?
২ নিখিলবিশ্বের সার্বভৌম প্রভু হিসেবে, যিহোবা সেই সর্বোত্তম বিষয় লাভের যোগ্য, যা আমাদের দিতে হয়। (মালাখি ১:৬) তাঁর প্রতি আমাদের প্রেমের কারণে, আমরা তাঁর ইচ্ছা পালন করার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করেছি। তাই, দিনের শেষে অথবা মাসের শেষে আমাদের যদি এই আস্থা থাকে যে, আমরা যিহোবার সেবায় আমাদের সময়, মেধা ও শক্তির ‘অগ্রিমাংশ’ দিয়েছি, তাহলে ব্যক্তিগতভাবে আমাদের শ্লাঘা করার কারণ রয়েছে। (হিতো. ৩:৯) কিন্তু, আমাদের সংবেদ বা বিবেক যদি বলে যে, আমরা আরও বেশি করতে পারতাম, তাহলে উন্নতি করার জন্য আমরা কী করতে পারি, সেই বিষয়ে আমাদের বিবেচনা করা উচিত।—রোমীয় ২:১৫.
৩. কেন অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করা বিজ্ঞতার কাজ নয়?
৩ “প্রত্যেক জন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক”: নিজেদেরকে অন্যদের সঙ্গে অথবা যখন আমাদের নিজেদেরই আরও বেশি শক্তি ছিল সেই সময়ের সঙ্গে তুলনা করা বিজ্ঞতার কাজ নয়। পরিস্থিতির পরিবর্তন হয়। ক্ষমতা বিভিন্ন রকমের হয়ে থাকে। তুলনা করা প্রায়ই পরস্পর জ্বালাতন বা প্রতিযোগিতা করার অথবা অযোগ্যতার অনুভূতির দিকে পরিচালিত করে। (গালা. ৫:২৬; ৬:৪) যিশু তুলনা করেননি। এর পরিবর্তে, একজন ব্যক্তি যা করতে সমর্থ, তিনি সেটার প্রশংসা করেছিলেন।—মার্ক ১৪:৬-৯.
৪. যিশুর বলা তালন্ত সম্বন্ধীয় নীতিগল্প থেকে আমরা কোন মূল্যবান শিক্ষাগুলো লাভ করতে পারি?
৪ যিশুর বলা তালন্ত সম্বন্ধীয় নীতিগল্পে, প্রত্যেক দাস “যাহার যেরূপ শক্তি, . . . তদনুসারে” তালন্ত পেয়েছিল। (মথি ২৫:১৫) প্রভু যখন ফিরে এসেছিলেন এবং সেই দাসদেরকে তাদের কাজের হিসাব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তখন যারা তাদের পরিস্থিতি ও শক্তি অনুসারে অধ্যবসায়ের সঙ্গে কাজ করেছিল, তারা প্রশংসা লাভ করেছিল এবং প্রভুর আনন্দের সহভাগী হয়েছিল। (মথি ২৫:২১, ২৩) আমরাও যদি একইভাবে রাজ্যের প্রচার কাজে ব্যস্ত থাকি, তাহলে আমরাও এই আস্থা রাখতে পারি যে, আমরা ঐশিক অনুমোদন এবং শ্লাঘা করার কারণ লাভ করব!