২৩ জুলাই সপ্তাহের তালিকা
২৩ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১১ অনু. ১-১৪ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহিষ্কেল ১৮-২০ (১০ মিনিট)
নং. ১: যিহিষ্কেল ১৯:১-১৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: ঈশ্বরের নিকটবর্তী হওয়া কি সম্ভব?—bh পৃষ্ঠা ১৫ অনু. ১৮-পৃষ্ঠা ১৭ অনু. ২৪ (৫ মিনিট)
নং. ৩: মথি ২১:৪৩ পদের অর্থ কী? (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: আগস্ট মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। প্রহরীদুর্গ পত্রিকার চলতি সংখ্যাটি আপনাদের এলাকার জন্য কেন আগ্রহজনক হবে, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। তার পর, শ্রোতাদেরকে আগ্রহজনক কোনো প্রশ্ন তুলে ধরার জন্য আমন্ত্রণ জানান আর এরপর কোন শাস্ত্রপদ পড়া যায়, সেই বিষয়েও বলার জন্য আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
২০ মিনিট: যিহোবা হলেন প্রার্থনা শ্রবণকারী। (গীত. ৬৬:১৯) ২০০৬ সালের ১ সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৭-৩১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে আলোচনা। শ্রোতারা যা শিখেছে, তা বলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান।
গান ৬ এবং প্রার্থনা