৯ এপ্রিল সপ্তাহের তালিকা
৯ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৫ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৬ অনু. ১-৮ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিরমিয় ২২-২৪ (১০ মিনিট)
নং. ১: যিরমিয় ২৩:১৫-২৩ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-কারণে নতুন জগতে জীবন কখনো একঘেয়েমি হবে না (৫ মিনিট)
নং. ৩: যিশু পুনরুত্থিত হন—বাইবেলের বার্তা পৃষ্ঠা ২৪ খণ্ড ২১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: ‘তোমার পরিচারকের পদে বিশেষভাবে মনোযোগ দাও।’ ২০০৮ সালের ১৫ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ৬-৮ পৃষ্ঠার ১৪-১৯ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা। শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর, প্রাচীনরা মণ্ডলীর কাছাকাছি যেসমস্ত এলাকায় কাজ করা হয়নি এবং যে-এলাকাগুলো দলের ও পরিবারের জন্য নিরাপদ, সেখানে ছুটির দিনে অথবা সপ্তাহের অন্যান্য দিন সাক্ষ্যদান করার জন্য প্রস্তাব দিতে পারে। এই সাক্ষ্যদানের কাজকে প্রাচীনদের উপযুক্তভাবে সংগঠিত করা এবং তত্ত্বাবধান করা উচিত। প্রকাশকরা তাদের পরিকল্পনা নিয়ে প্রাচীনদের সঙ্গে আলোচনা করতে পারে। গরমের মাসগুলোতে যখন স্কুল ছুটি থাকে, তখন প্রাচীনরা কাছাকাছি এমন কোনো মণ্ডলী অথবা দলের সঙ্গে কাজ করার পরিকল্পনা করতে পারে, যে-মণ্ডলী অথবা দলের এলাকা শেষ করার জন্য সাহায্যের প্রয়োজন। এই বিষয়ে তথ্যের জন্য হয়তো আপনাদের সীমা অধ্যক্ষের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
১৫ মিনিট: “আপনার শিক্ষাদানের ক্ষমতাকে উন্নত করার তিনটে উপায়।” প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ২ বিবেচনা করার সময় এমন একটা নমুনা তুলে ধরুন, যেখানে একজন প্রকাশক গৃহকর্তার সঙ্গে বাইবেল শিক্ষা দেয় বইয়ের ৩ পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদ নিয়ে আলোচনা করছেন। প্রকাশক ইয়োব ১০:১৫ পদের উদ্ধৃতি থেকে পাঠ করার পর, এক থেকে দুই মিনিটের মধ্যে ইয়োবের পরিচয় সম্বন্ধে জানান। এরপর, শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কেন এভাবে শিক্ষা দেওয়া উত্তম নয়, যদিও তিনি ইয়োব সম্বন্ধে যে-বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন, তা সঠিক ছিল।
গান ১০ এবং প্রার্থনা