২৭ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২৭ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৫ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৪ অনু. ১-৮ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিশাইয় ৬৩-৬৬ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
২০ মিনিট: শিক্ষা দেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুত থাকুন। ২০০৯ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে আলোচনা। একটা বাইবেল অধ্যয়ন পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন একজন প্রকাশকের স্বগতোক্তি অন্তর্ভুক্ত করুন।
১০ মিনিট: প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০১২ থেকে উপকৃত হোন। একটি বক্তৃতার মাধ্যমে সংক্ষেপে এর ভূমিকাটি আলোচনা করুন। কখন শাস্ত্রপদটি পড়ার জন্য তারা সময় আলাদা করে রেখেছে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই বিষয়ে বর্ণনা করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। ২০১২ সালের বার্ষিক শাস্ত্রপদটি আলোচনা করে শেষ করুন।
গান ১৭ এবং প্রার্থনা