২৩ জানুয়ারি সপ্তাহের তালিকা
২৩ জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
cl অধ্যায় ২ অনু. ১-৯ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিশাইয় ৩৮-৪২ (১০ মিনিট)
নং. ১: যিশাইয় ৩৯:১–৪০:৫ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-অনুপ্রাণিত গীতগুলো সান্ত্বনা ও শিক্ষা দেয়—bm পৃষ্ঠা ১৪ খণ্ড ১১ (৫ মিনিট)
নং. ৩: ঐশিক শিক্ষার উৎকৃষ্টতা—ফিলি. ৩:৮ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। ফেব্রুয়ারি মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন এবং একটা অথবা দুটো উপস্থাপনার নমুনা দেখানোর ব্যবস্থা করুন। প্রকাশকদেরকে পরের সপ্তাহে পরিচর্যা সভায় ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটি নিয়ে আসার কথা মনে করিয়ে দিন।
১০ মিনিট: আমরা কী শিখি? আলোচনা। মার্ক ১০:১৭-৩০ পদ পড়তে বলুন। কীভাবে এই পদগুলো আমাদের পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে, তা বিবেচনা করুন।
১৫ মিনিট: “‘সর্ব্বজনের’ কাছে প্রচার করুন।” প্রশ্নোত্তর। আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার ইনসার্টে দেখানো প্রত্যেকটি ব্রোশারের উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করুন। এরপর এমন দুটো ব্রোশার বেছে নিন, যেগুলো হয়তো এলাকায় লোকেদেরকে উপকৃত করতে পারে। দুটো ব্রোশারেরই বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন এবং কীভাবে প্রত্যেকটি ব্রোশার অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা প্রদর্শন করে দেখান।
গান ১৩ এবং প্রার্থনা