১০ অক্টোবর সপ্তাহের তালিকা
১০ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৩ অনু. ৫-১৫, ১৭২ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: হিতোপদেশ ৭-১১ (১০ মিনিট)
নং. ১: হিতোপদেশ ৮:১-২১ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কীভাবে আমরা ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে পারি?—bh পৃষ্ঠা ১৮৯ অনু. ১৫-পৃষ্ঠা ১৯১ অনু. ১৯ (৫ মিনিট)
নং. ৩: কেন শাস্ত্র “অতি ধার্ম্মিক” হওয়ার ব্যাপারে সাবধান করে—উপ. ৭:১৬ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: আপনি কি এটা করার চেষ্টা করেছেন? আলোচনা। একটা বক্তৃতার মাধ্যমে, আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সাম্প্রতিক প্রবন্ধগুলো থেকে সংক্ষেপে এই তথ্যগুলো পুনরালোচনা করুন: “আপনি কি রবিবারগুলোতে পরিচর্যায় অংশ নিতে পারেন?” (km ৫/১১) এবং “বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক নতুন ধারাবাহিক প্রবন্ধ” (km ৬/১১)। এই প্রবন্ধগুলোতে দেওয়া পরামর্শগুলোকে তারা কীভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
১৫ মিনিট: “গৃহকর্তাকে যুক্তি করতে সাহায্য করুন।” প্রশ্নোত্তর। ৩ অনুচ্ছেদ আলোচনা করার পর, এমন একটা নমুনা প্রদর্শন করুন যেটা দেখায় যে, একজন প্রকাশক সচরাচর করা হয়ে থাকে এমন একটা প্রশ্ন বা আপত্তির উত্তর একগুঁয়েভাবে দিচ্ছেন। এরপর দেখান যে, একই প্রশ্ন বা আপত্তির উত্তর গৃহকর্তার সঙ্গে যুক্তি করে দেওয়া হচ্ছে।
গান ২৮ এবং প্রার্থনা