২৬ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
২৬ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৯ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১২ অনু. ১৫-২২, ১৬০ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গীতসংহিতা ১৪২-১৫০ (১০ মিনিট)
নং. ১: গীতসংহিতা ১৪৪:১–১৪৫:৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: ঈশ্বরকে প্রেম করার অর্থ কী?—bh পৃষ্ঠা ১৮৬ অনু. ৬-পৃষ্ঠা ১৮৭ অনু. ৯ (৫ মিনিট)
নং. ৩: কেন আমাদের অবশ্যই ‘পক্ষানুরাগ দেখানো’ পরিহার করতে হবে?—যাকোব ২:১-৪, NW (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। “বাইবেলের বার্তা ব্রোশারটি ব্যবহার করার একটা উপায়” আলোচনা করুন। ৪ পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করে, কীভাবে ১ অক্টোবর, শনিবারে একটা অধ্যয়ন শুরু করা যেতে পারে তা নমুনা করে দেখান। সবাইকে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন।
১০ মিনিট: প্রশ্ন বাক্স। আলোচনা। ২০০৫ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ওপর কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।
১৫ মিনিট: অক্টোবর মাসে পত্রিকাটি অর্পণ করার জন্য প্রস্তুত হোন। আলোচনা। আপনার এলাকায় আগ্রহ জাগিয়ে তুলেছে এমন প্রবন্ধগুলোর কয়েকটাকে তুলে ধরার জন্য এক বা দুই মিনিট ব্যবহার করুন। এরপর এক একটা করে দুটো বা তিনটে প্রবন্ধ কীভাবে উপস্থাপন করা যেতে পারে তা বিবেচনা করুন। আগ্রহ জাগিয়ে তোলার মতো কোনো প্রশ্নের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানানোর আর তারপর কোন শাস্ত্রপদটি পড়া যেতে পারে সেই বিষয়ে পরামর্শ চাওয়ার দ্বারা তা করুন। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।
গান ৪১ এবং প্রার্থনা