১৮ এপ্রিল সপ্তাহের তালিকা
১৮ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv পরি. পৃষ্ঠা ২৪৩-২৪৬ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ইয়োব ২৮-৩২ (১০ মিনিট)
নং. ১: ইয়োব ৩০:১-২৩ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: “মহতী বাবিল” কী?—bh পরি. পৃষ্ঠা ২১৯-২২০ (৫ মিনিট)
নং. ৩: যে-কারণে আমাদের কথা বলার আগে চিন্তা করা উচিত—হিতো. ১৬:২৩ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি। কদাচিৎ কাজ করা হয়েছে এমন এলাকাগুলোতে প্রচার করার জন্য যদি ব্যবস্থাদি করা হয়ে থাকে, তাহলে তা বলুন। দয়া করে ৪ পৃষ্ঠায় দেওয়া ঘোষণাটি দেখুন।
১০ মিনিট: অন্যেরা যখন ব্যাখ্যা জানতে চায়। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ১৭৭ পৃষ্ঠার ২ অনুচ্ছেদ থেকে ১৭৮ পৃষ্ঠার শেষ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা। এমন একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন যেটাতে একজন অবিশ্বাসী সহকর্মী, একজন প্রকাশককে আমাদের বিশ্বাস সম্বন্ধে প্রশ্ন করছেন। প্রকাশক যেভাবে উত্তরটা দেবেন বলে চিন্তা করেন সেটা স্বগতোক্তি করেন আর তারপর উত্তরটা দেন।
১০ মিনিট: প্রশ্ন বাক্স। একজন প্রাচীনের দ্বারা আলোচনা।
১০ মিনিট: সুসমাচার প্রচার করার পদ্ধতিসমূহ—ঘরে ঘরে। ২০০৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার ৩ অনুচ্ছেদ থেকে ৪ পৃষ্ঠার ২ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা। এক বা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা বিভিন্ন বাধা, যেমন শারীরিক অক্ষমতা বা লাজুক স্বভাব সত্ত্বেও ঘরে ঘরে প্রচার করে। কীভাবে তাদের প্রচেষ্টা পুরস্কৃত হয়েছে?
গান ২৬ এবং প্রার্থনা