“উপযুক্ত সময়ে খাদ্য”
১. কীভাবে সাম্প্রতিক বিশেষ সম্মেলন দিনের কার্যক্রম আপনাকে ও অন্যদেরকে সাহায্য করেছে?
১ আমাদের বিশেষ সম্মেলন দিনে উপস্থিত থাকার পর আমরা প্রায়ই বলে থাকি, “আমাদের যা প্রয়োজন, ঠিক তেমনটাই ছিল!” একজন সীমা অধ্যক্ষ রিপোর্ট করেছিলেন যে, সাম্প্রতিক কার্যক্রম শোনার পর তার সীমার কেউ কেউ পরিচর্যায় তাদের অংশগ্রহণকে বৃদ্ধি করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল। একজন ভ্রমণ অধ্যক্ষ বলেছিলেন, “এটা আমাদেরকে, আমাদের জীবনের বাছাইগুলো নিয়ে পুনরালোচনা করার সময় স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করেছিল যে, সময়ের প্রবাহে আমরা কোথায় রয়েছি।” আরেকজন বলেছিলেন, “অনেক প্রকাশক এমন ধারণা প্রকাশ করেছিল যে, তারা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পরিচর্যার প্রতি তাদের মনোযোগ কেন্দ্রীভূত করছে কি না তা নিশ্চিত করতে এটা তাদের জন্য এক স্পষ্ট অনুস্মারক স্বরূপ ছিল।” কীভাবে বিশেষ সম্মেলন দিন আপনাকে সাহায্য করেছে?
২. পরবর্তী পরিচর্যা বছরে কার্যক্রমে কী বিবেচনা করা হবে?
২ আগামী পরিচর্যা বছরের কার্যক্রমটিও আমাদের যা প্রয়োজন, ঠিক তেমনটাই হবে। মূলভাবটি হল ‘সদাপ্রভুর শরণ নিন’ যা গীতসংহিতা ১১৮:৮, ৯ পদ থেকে নেওয়া হয়েছে। যে-বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলোর কয়েকটা হল: “যিহোবা যেভাবে সঙ্কটকালে দৃঢ় দূর্গ,” “যিহোবার পক্ষের নীচে আশ্রয় নিতে অন্যদের সাহায্য করুন,” “আশ্রয় প্রদান করার ক্ষেত্রে যিহোবাকে অনুকরণ করুন,” “অল্পবয়সিরা, যিহোবাকে তোমাদের আস্থা করে তোলো!” “আমাদের আধ্যাত্মিক পরমদেশ—আশ্রয়ের জন্য যিহোবার ব্যবস্থা।”
৩. উপস্থিত থাকার দ্বারা আমরা কীভাবে পূর্ণরূপে উপকৃত হতে পারি?
৩ উপকার লাভ করার জন্য: তারিখটি ঘোষণা করার পর উপস্থিত থাকার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো করুন এবং আপনার সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনার বাইবেল ছাত্রদেরকে আমন্ত্রণ জানান। আমরা যাতে “ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন” করতে পারি সেইজন্য আমরা যা শুনি, তা আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। (লূক ৮:১৫) তাই কার্যক্রমটি মন দিয়ে শুনুন এবং যে-মূখ্য বিষয় ও নির্দেশনাগুলো আপনি আপনার জীবনে ও পরিচর্যায় প্রয়োগ করবেন বলে পরিকল্পনা করেন সেগুলোর ওপর সংক্ষিপ্ত নোট নিন। সম্মেলনের পর পরিবারগতভাবে কার্যক্রমটি আলোচনা করার জন্য সময় করে নিন এবং সেই নির্দিষ্ট উপায়গুলো বিবেচনা করুন যেগুলোর মাধ্যমে আপনি ও আপনার পরিবার তথ্যটা প্রয়োগ করতে পারেন।
৪. আমাদের আগামী বিশেষ সম্মেলন দিনের জন্য কেন আমাদের অপেক্ষা করে থাকা উচিত?
৪ কোনো সুস্বাদু ও পুষ্টিকর খাবারের মতোই এই বছরের বিশেষ সম্মেলন দিন অনেক প্রেম ও পূর্বপরিকল্পনা সহকারে প্রস্তুত করা হয়েছে। এতে উপস্থিত থাকার এবং খ্রিস্টান পরিচারকদের আধ্যাত্মিকভাবে পুষ্ট করতে “উপযুক্ত সময়ে খাদ্য” থেকে উপকার লাভ করার জন্য যিহোবা যেন আপনার প্রচেষ্টায় আশীর্বাদ করেন।—মথি ২৪:৪৫.