৮ মার্চ সপ্তাহের তালিকা
৮ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৩৯ - ৪২ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ১-৪
নং. ১: ১ শমূয়েল ২:১৮-২৯
নং. ২: নেফিশ এবং সিখি শব্দগুলো বাইবেলে যেভাবে ব্যবহৃত হয়েছে (bh পরি. ২০৮ পৃষ্ঠা থেকে ২১০ পৃষ্ঠার উপশিরোনাম পর্যন্ত)
নং. ৩: শাস্ত্র সন্তানদের জন্য যিহোবার প্রেমকে প্রকাশ করে
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি। ২০১০ সালের মার্চ মাসের ইংরেজিতে সচেতন থাক! পত্রিকার ২২ পৃষ্ঠায় সর্পের উপাসনা সম্বন্ধীয় প্রবন্ধটি কোনো কোনো গৃহকর্তার কাছে সংবেদনশীল বিষয়বস্তু হতে পারে। তাই, ক্ষেত্রে এই পত্রিকাটি অর্পণ করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত।
১০ মিনিট: প্রচারে আপনার উপস্থাপিত বাইবেলের বার্তা কি অন্যেরা শুনতে পায়? আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় পুস্তিকার পাঠ ৪-এর ১-১২ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা।
২০ মিনিট: “ঈশ্বরের সর্বোত্তম দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।” প্রশ্নোত্তর আলোচনা। অনুচ্ছেদ ৩ আলোচনা করার পর, স্মরণার্থের বিশেষ আমন্ত্রণপত্র বিতরণের জন্য স্থানীয়ভাবে ক্ষেত্রের পরিচর্যার ব্যবস্থা সম্বন্ধে পুনরালোচনা করুন। এলাকাটা যদি সংবেদনশীল হয়, তাহলে অভিযানের সময়ে প্রকাশকরা কীভাবে কৌশলী এবং বিচক্ষণ হতে পারে, তা ব্যাখ্যা করুন। একজন সহায়ক অগ্রগামীকে এই বিষয়ে একটা নমুনা দেখাতে বলুন যে, কীভাবে তিনি নিশ্চিত হবেন যে, গৃহকর্তা আগ্রহী এবং কীভাবে তিনি তার কাছে আমন্ত্রণপত্রটি তুলে ধরবেন। এরপর তাকে বলতে বলুন যে, কীভাবে তিনি সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সুযোগ করে নিয়েছিলেন আর এর ফলে তিনি কীভাবে উপকৃত হয়েছেন।