২৬ অক্টোবর সপ্তাহের তালিকা
২৬ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৩ (২০০)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
my-BE গল্প ১০৫, ১০৬
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১১-১৩
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
গান ২৬ (২১২)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করার জন্য প্রস্তুত হোন। বক্তৃতা। নতুন পত্রিকার সূচিপত্রটি পুনরালোচনা করুন এবং যে-প্রবন্ধগুলো হয়তো স্থানীয় এলাকায় আগ্রহজনক হতে পারে, সেগুলো তুলে ধরুন। একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যেটাতে একজন বাবা অথবা মা সন্তানকে পরিচর্যার জন্য প্রস্তুত হতে সাহায্য করছেন। বাবা অথবা মা ও সন্তানটি একটি প্রবন্ধ বাছাই করে, একটা প্রশ্নের বিষয়ে চিন্তা করে, যেটা তারা একজন গৃহকর্তাকে জিজ্ঞেস করতে পারে এবং ব্যবহার করার জন্য একটি শাস্ত্রপদ বেছে নেয়। এরপর সন্তানটি দানের ব্যবস্থার কথা উল্লেখ করে তার উপস্থাপনা প্রদর্শন করে।
১০ মিনিট: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? শ্রোতাদের সঙ্গে আলোচনা। এই বইয়ের কোন অধ্যায়গুলো তারা স্থানীয় এলাকায় সবচেয়ে কার্যকারীভাবে ব্যবহার করতে সমর্থ হয়েছে, তা শ্রোতাদের বর্ণনা করতে বলুন। বইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়, তারা কোন প্রশ্ন, ছবি অথবা শাস্ত্রপদ ব্যবহার করেছে? একটা উপস্থাপনা প্রদর্শনের ব্যবস্থা করুন।
১০ মিনিট: প্রশ্ন বাক্স। শ্রোতাদের সঙ্গে আলোচনা। বাক্সে দেওয়া শাস্ত্রপদগুলো পড়ুন ও আলোচনা করুন।
গান ৪ (৪৩)