ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৯ পৃষ্ঠা ২
  • দক্ষতার সঙ্গে বাইবেল ব্যবহার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দক্ষতার সঙ্গে বাইবেল ব্যবহার করুন
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আপনি শাস্ত্রপদগুলো মনে রাখবেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি ঈশ্বরের বাক্যকে সমর্থন করেন?
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সত্য সম্বন্ধে শিক্ষা দিন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৯ পৃষ্ঠা ২

দক্ষতার সঙ্গে বাইবেল ব্যবহার করুন

১. কেন বাইবেল এত কার্যকারী?

১ ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যের দক্ষতাপূর্ণ ও বিচক্ষণতাপূর্বক ব্যবহার, আমাদের সত্যকে স্পষ্টভাবে ঘোষণা করতে ও শিক্ষা দিতে আর মানুষের মিথ্যা শিক্ষা এবং পরম্পরাগত বিধিগুলোকে প্রকাশ করে দিতে সমর্থ করে।—২ তীম. ২:১৫; ১ পিতর ৩:১৫.

২. কী আমাদেরকে আরও বেশি দক্ষতার সঙ্গে শাস্ত্রপদগুলো খুঁজে বের করতে সাহায্য করবে?

২ বাইবেলের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হোন: যেকোনো হাতিয়ার ব্যবহারের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, তেমনই আরও ভালোভাবে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষতা আসে। প্রথম থেকে শেষ পর্যন্ত বাইবেল পড়া আপনাকে বাইবেলের মূলভাব সম্বন্ধে এক সামগ্রিক চিত্র প্রদান করে। এ ছাড়া, এটা আপনাকে শাস্ত্রপদগুলোকে মনে রাখতে এবং সেগুলোকে আরও সহজে খুঁজে বের করতে সাহায্য করে। শাস্ত্রের সঙ্গে আপনি যত ভালোভাবে পরিচিত হবেন, ততই আপনি রীতিবহির্ভূতভাবে ও ক্ষেত্রের পরিচর্যায় অন্যদের কাছে সাক্ষ্যদান করার সময় আরও বেশি উদ্যোগ এবং নিশ্চয়তার সঙ্গে কথা বলতে পারবেন।—১ থিষল. ১:৫.

৩, ৪. (ক) বাইবেলের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার কিছু উপায় কী? (খ) শাস্ত্রের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার জন্য আপনি কি অন্য উপায়গুলো ব্যবহার করেছেন?

৩ মণ্ডলীর সভাগুলোর সময়ে আপনার বাইবেল খোলাকে ও তা থেকে মিলিয়ে দেখাকে অভ্যাসে পরিণত করুন। ব্যক্তিগত অধ্যয়ন ও মণ্ডলীর সভাগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় উল্লেখিত শাস্ত্রপদগুলো খুলে দেখুন এবং সেগুলোর প্রয়োগ সম্বন্ধে ধ্যান করুন। অনেকে দেখেছে যে, বাইবেলের পদগুলো কম্পিউটারের মনিটর অথবা কম্পিউটার থেকে ছাপানো কোনো পৃষ্ঠা থেকে না পড়ে বরং সরাসরি বাইবেল থেকে পড়া, পরে ক্ষেত্রের পরিচর্যায় প্রয়োজনের সময় সেগুলোকে খুঁজে বের করাকে আরও সহজ করে তোলে।—যোহন ১৪:২৬.

৪ কিছু পরিবার বাইবেলের পদগুলোকে মুখস্থ করার জন্য সময় আলাদা করে রেখেছে। এটা ছোটো ছোটো কার্ড বা টুকরো কাগজ ব্যবহার করে করা যেতে পারে, যেগুলোর এক পাশে শাস্ত্রপদের উল্লেখ এবং অন্য পাশে শাস্ত্রপদটি উদ্ধৃত করা থাকে। তারা পালাক্রমে এগুলোকে ব্যবহার করে এটা দেখার জন্য যে, তারা শাস্ত্রপদটিকে উদ্ধৃতি করতে অথবা সেটি কোথায় রয়েছে, তা মনে করতে পারে কি না। এ ছাড়া, ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনাগুলোর মহড়া দেওয়া এবং বাইবেল ব্যবহার করে কোনো একটা আপত্তির অথবা প্রশ্নের উত্তর দেওয়াও আমাদের দক্ষতাকে বৃদ্ধি করে।

৫. কেন আমরা বাইবেল ব্যবহার করা সম্বন্ধীয় আমাদের দক্ষতাকে বৃদ্ধি করতে চাই?

৫ অন্য আর কোনো বই-ই বাইবেলের মতো এত মূল্যবান নয়। এটিতেই একমাত্র সেই লেখাগুলো রয়েছে, যে-লেখাগুলো লোকেদেরকে “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌” করতে পারে। (২ তীম. ৩:১৫) যেহেতু আমাদের এলাকার অধিকাংশ লোকই বাইবেলে প্রাপ্ত মহামূল্যবান গুপ্তধনের সঙ্গে পরিচিত নয়, তাই বাইবেলে প্রকৃতপক্ষে যা-কিছু রয়েছে, সেগুলো তাদেরকে দেখানোর জন্য আমাদের দক্ষতাকে বৃদ্ধি করার উত্তম কারণ আমাদের রয়েছে।—হিতো. ২:১-৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার