ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w25 জুন পৃষ্ঠা ৩২
  • কীভাবে আপনি শাস্ত্রপদগুলো মনে রাখবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আপনি শাস্ত্রপদগুলো মনে রাখবেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দক্ষতার সঙ্গে বাইবেল ব্যবহার করুন
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • JW লাইব্রেরি ব্যবহার করার বিভিন্ন উপায়
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • শাস্ত্রপদের সঙ্গে সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়া
    পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করে চলুন
  • শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্ট করা
    পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করে চলুন
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
w25 জুন পৃষ্ঠা ৩২

অধ্যয়নের জন্য পরামর্শ

কীভাবে আপনি শাস্ত্রপদগুলো মনে রাখবেন?

আপনার পক্ষে আপনার কোনো প্রিয় শাস্ত্রপদ মনে রাখাকে কি কঠিন বলে মনে হয়? হতে পারে এই পদগুলোর মাধ্যমে আপনি সান্ত্বনা পান, আপনার মন থেকে মন্দ চিন্তাভাবনা দূর করতে পারেন কিংবা সেগুলো আপনি অন্যদের বলতে চান। (গীত. ১১৯:১১, ১১১) আপনি সেই শাস্ত্রপদগুলো কীভাবে মনে রাখতে পারেন?

  • JW লাইব্রেরি অ্যাপে ট্যাগ ব্যবহার করুন। JW লাইব্রেরি থেকে বাইবেল পড়ার সময় আপনি যদি এমন কোনো পদ পান, যেটা আপনি মনে রাখতে চান, তা হলে সেটাকে ট্যাগ করুন। আপনি চাইলে সেই ট্যাগের নাম “প্রিয় শাস্ত্রপদ” রাখতে পারেন। এভাবে আপনি পরে খুব সহজেই সেই পদ খুঁজে পাবেন।

  • এমন জায়গায় শাস্ত্রপদ লিখে রাখুন, যেখান থেকে আপনি সহজেই দেখতে পাবেন। আপনি কাগজে সেই পদ লিখে রাখতে পারেন এবং সেটা এমন জায়গায় সাঁটাতে পারেন, যাতে যাওয়া-আসা করার সময় সেটা আপনার চোখে পড়ে। কেউ কেউ সেটাকে আয়নায়, আবার কেউ কেউ সেটাকে ফ্রিজে সাঁটায়। অনেকে আবার সেই পদের একটা ফোটো তুলে নেয় এবং সেটা তাদের কম্পিউটার বা মোবাইলে স্ক্রিন সেভার হিসেবে রেখে দেয়।

  • শাস্ত্রপদের একটা কার্ড তৈরি করুন। কার্ডের একদিকে শাস্ত্রপদ উদ্ধৃতি করুন (বাইবেলের বই, অধ্যায় ও পদ) আর অপর দিকে পুরো শাস্ত্রপদ লিখুন। এরপর, উদ্ধৃতি শাস্ত্রপদ দেখে মনে করার চেষ্টা করুন যে, সেই পদে কী লেখা আছে। অথবা লিখিত পদ দেখে মনে করার চেষ্টা করুন যে, ওটা বাইবেলের কোথায় লেখা আছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার