১৪ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
১৪ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ (১৮৭)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
my-BE গল্প ৯৬, ৯৭
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গণনাপুস্তক ২৬-২৯
নং. ১: গণনাপুস্তক ২৭:১-১৪
নং. ২: চেতনা প্রদান করা কী আর কেন তা গুরুত্বপূর্ণ? (ইফি. ৬:৪)
নং. ৩: লোহিত সমুদ্রে ঈশ্বরের বিজয়লাভ থেকে আমাদের কোন শিক্ষা লাভ করা উচিত? (my-BE গল্প ৩৩)
❑ পরিচর্যা সভা:
গান ৪ (৪৩)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: পুনর্সাক্ষাৎ করা। ২০০৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৪ পৃষ্ঠায় পুনর্সাক্ষাৎ করা উপশিরোনামের অধীনে তিনটি অনুচ্ছেদ নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা। চলতি মাসের জন্য সাহিত্য অর্পণটি গ্রহণ করেছেন এমন কারো সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যেতে পারে, তা দেখিয়ে একটা নমুনা অন্তর্ভুক্ত করুন।
১০ মিনিট: বাইবেল অধ্যয়ন শুরু করা। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার এই বিশেষ কাজের জন্য নির্ধারিত দিনে যখন বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন স্থানীয়ভাবে যা সম্পাদিত হয়েছে, সেই সম্বন্ধে অভিজ্ঞতাগুলোকে বর্ণনা করুন অথবা প্রকাশকদের সাক্ষাৎকার নিন। সেপ্টেম্বর মাসের জন্য অর্পণটি ব্যবহার করে, কীভাবে প্রথম সাক্ষাতে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, তা দেখানোর জন্য একটা নমুনা অন্তর্ভুক্ত করুন।
১০ মিনিট: “আপনি কীভাবে উত্তর দেবেন?” প্রশ্নোত্তর আলোচনা।
গান ২৬ (২১২)