প্রশ্ন বাক্স
▪ মণ্ডলীগুলোর বা ব্যক্তি বিশেষদের পক্ষে কি যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন বৈধ সত্তার লোগো ব্যবহার করা উপযুক্ত?
কোনো কিছুর লোগো হল সহজে ও সুনির্দিষ্টভাবে শনাক্তিকরণের জন্য একটা নাম, প্রতীক অথবা ট্রেডমার্ক। ওয়াচ টাওয়ার লোগো হল, ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্ ইন্ডিয়া এবং সংগঠনের দ্বারা ব্যবহৃত অন্যান্য সত্তার প্রতিনিধিত্বকারী প্রতীক। ভারতের যিহোবার সাক্ষিরা নাম-ঠিকানা যুক্ত কাগজের ওপরের দিকে লোগো হিসেবে একটি খোলা বাইবেলের প্রতীক ব্যবহার করে। যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত অন্যান্য সত্তার ভিন্ন ভিন্ন লোগো রয়েছে।
মণ্ডলীগুলোর অথবা ব্যক্তি বিশেষদের, তাদের কিংডম হলগুলোতে, কিংডম হলকে শনাক্তকারী সাইনবোর্ডে, নাম-ঠিকানা যুক্ত কাগজে, ব্যক্তিগত জিনিসপত্রে এবং ইত্যাদি বিষয়ে সংগঠনের বিভিন্ন বৈধ সত্তার লোগো বা নাম কিংবা এই লোগোগুলোর প্রায় অনুরূপ কোনো লোগো বা নাম ব্যবহার করা উচিত নয়। সংগঠনের লোগোগুলোকে এভাবে ব্যবহার করা হলে তা হয়তো সরকারি কর্মকর্তা, প্রকাশক এবং অন্যদেরকে সংগঠনের বৈধ সত্তাগুলোর সঙ্গে মণ্ডলীর সম্পর্ক সম্বন্ধে বিভ্রান্ত করতে পারে। এ ছাড়া, চিঠিপত্রগুলো বিশ্ব প্রধান কার্যালয় বা শাখা অফিসের দ্বারা অনুমোদিত বা সেখান থেকে পাঠানো হয়েছে বলে ভুল বোঝা হতে পারে।
ওয়াচ টাওয়ার লোগো বা প্রায় এর অনুরূপ কোনো লোগো ভবিষ্যতে কিংডম হল প্রকল্পগুলোতে ব্যবহার করা উচিত নয়, এমনকী সেই কিংডম হলটি যদি ওয়াচ টাওয়ার-এর কোনো সত্তার নিজস্ব কিংডম হলও হয়, তবুও না। যে-মণ্ডলীগুলোর কিংডম হলগুলোতে এইরকম লোগো রয়েছে, তাদের সাইনবোর্ডে অথবা নকশায় এখনই পরিবর্তন করার দরকার নেই, কারণ এই ধরনের পরিবর্তনের সঙ্গে হয়তো ব্যাপক রদবদল এবং অনেক সময়, প্রচেষ্টা ও খরচ জড়িত থাকতে পারে। তবে, যদি ছোটো ধরনের রদবদল করতে হয় আর ব্যাপক কাজ জড়িত না থাকে, তাহলে পরিবর্তন করার বিষয়টা বিবেচনা করা উচিত। তা না হলে, যখন বিল্ডিং বা সাইনবোর্ড মেরামত করার পরিকল্পনা করা হয়, তখন তা করা যেতে পারে।