ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৯ সালের ২৭ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৯ সালের ২ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. কেন যোষেফ নৈতিকতার এক উত্তম উদাহরণ ছিলেন? (আদি. ৩৯:১২) [w-BE০৮ ৬/১৫ পৃষ্ঠা ৯-১০ অনু. ১৪]
২. আমরা যখন কষ্টভোগ করি, তখন কী আমাদের তিক্ত হওয়া এড়াতে সাহায্য করতে পারে? (আদি. ৪৫:৪-৮) [w-BE০৪ ৮/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ১৫]
৩. “রাজদণ্ড” এবং ‘বিচারদণ্ডের’ অর্থ কী? (আদি. ৪৯:১০) [w-BE০৪ ১/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ৩]
৪. “তোমরা এ স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে,” যোষেফের বলা এই কথাগুলোর কী প্রভাব ছিল? (আদি. ৫০:২৫) [w-BE০৭ ৬/১ পৃষ্ঠা ২৮ অনু. ১০]
৫. যখন আমরা কোনো কঠিন কার্যভার পাই, তখন কী আমাদেরকে আস্থা প্রদান করতে পারে? (যাত্রা. ৪:১০, ১৩) [w-BE০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৫ অনু. ৪]
৬. যিহোবা ফরৌণের বিষয়টাকে যেভাবে সমাধান করেছিলেন, তার ফল কী হয়েছিল আর সেই ঘটনাগুলোর দ্বারা আমাদের কীভাবে প্রভাবিত হওয়া উচিত? (যাত্রা. ৯:১৩-১৬) [w-BE০৫ ৫/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৮]
৭. যাত্রাপুস্তক ১৪:৩০, ৩১ পদ আমাদের দিনের জন্য কী অর্থ রাখে? [w-BE০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৬ অনু. ৫]
৮. ইস্রায়েলীয়রা প্রান্তরে যখন অভিযোগ করেছিল, তখন তারা আসলে কার বিরুদ্ধে বচসা করেছিল? (যাত্রা. ১৬:৪-৮) [w-BE০৬ ৭/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ৫]
৯. কীভাবে যিহোবা “পিতৃগণের অপরাধের প্রতিফল” ভবিষ্যৎ বংশধরদের ওপর নিয়ে আসেন? (যাত্রা. ২০:৫) [w-BE০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ১]
১০. কীভাবে লোভ সম্বন্ধীয় দশম আজ্ঞাটি মনুষ্য-নির্মিত নিয়মগুলোর চেয়ে উৎকৃষ্ট? (যাত্রা. ২০:১৭) [w-BE০৬ ৬/১৫ পৃষ্ঠা ২৩-২৪ অনু. ১৬]