ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৯ পৃষ্ঠা ১-২
  • তারা কীভাবে শুনবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তারা কীভাবে শুনবে?
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সুসমাচার ঘোষণায় ক্ষান্ত নয়
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেকারণে আমরা বার বার ফিরে যাই
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষান্ত না হয়ে প্রচার করুন
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সে বিষয়ে বিশেষভাবে মনোযোগ দাও”
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৯ পৃষ্ঠা ১-২

তারা কীভাবে শুনবে?

১ যেহেতু যিহোবার দিন দ্রুত এগিয়ে আসছে, তাই অসংখ্য লোককে ঈশ্বর ও মানবজাতির জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে জানতে বা সঠিক জ্ঞান নিতে সাহায্য করার জরুরি প্রয়োজন রয়েছে। (যোহন ১৭:৩; ২ পিতর ৩:৯, ১০) মাঝে মাঝে এটা করা হয়তো প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে কারণ অনেকে উদাসীন অথবা আমাদের প্রচার কাজের জন্য আমাদেরকে উপহাস করতে পারে। (২ পিতর ৩:৩, ৪) তা সত্ত্বেও, আমাদের এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, আমাদের এলাকায় এখনও এমন ব্যক্তিরা রয়েছে, যারা একবার সুসমাচার শোনার সুযোগ পেলে তা গ্রহণ করবে। কেউ তাদের কাছে প্রচার না করলে কীভাবে এই ধরনের ব্যক্তিরা শুনবে?—রোমীয় ১০:১৪, ১৫.

২ বিরোধিতার মুখোমুখি হওয়া: যারা রাজ্যের বার্তা শুনতে ইচ্ছুক, তাদের উপকারার্থে অবশ্যই আমাদের ভয় পেলে চলবে না। ফিলিপী ছিল ইউরোপের প্রথম শহর, যেখানে প্রেরিত পৌলের প্রচারিত সুসমাচার শোনা গিয়েছিল। তার ও সীলের বিরুদ্ধে যখন মিথ্যা অভিযোগগুলো করা হয়েছিল, তখন উভয়কে বেত্রাঘাত করা এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। (প্রেরিত ১৬:১৬-২৪) কিন্তু, সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কারণে পৌল ভয়ে পিছিয়ে পড়েননি। তার মিশনারি যাত্রার দ্বিতীয় শহর, থিষলনীকী পরিদর্শন করার সময় তিনি ‘ঈশ্বরে সাহসী হইয়াছিলেন।’ (১ থিষল. ২:২) পৌলের উদাহরণ কি আমাদের ‘নিরুৎসাহ না হইবার’ কারণ জোগায় না?—গালা. ৬:৯.

৩ বছরের পর বছর ধরে শুনতে চায়নি এমন অনেকে আমাদের বার্তার প্রতি তাদের মনোভাব পালটেছে। আকস্মিক অর্থনৈতিক সংকট, অসুস্থতা, পরিবারে কারো মৃত্যু অথবা জগতে ঘটে চলা দুশ্চিন্তা উদ্রেককারী ঘটনাগুলো হয়তো এইধরনের এক ‘পরিবর্তন’ ঘটাতে পারে। (১ করি. ৭:৩১, NW) যাদের বাবামা বিরোধিতা করত, তাদের মধ্যে কেউ কেউ এখন প্রাপ্তবয়স্ক হয়েছে এবং শুনতে ইচ্ছুক। আমাদের ক্রমাগত প্রচার, এই ধরনের ব্যক্তিদেরকে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই ‘প্রভুর [“যিহোবার, NW] নামে ডাকিবার’ সুযোগ করে দেয়।—রোমীয় ১০:১৩.

৪ ‘ক্ষান্ত না হইয়া’: ঈশ্বর ও প্রতিবেশীদের প্রতি আমাদের প্রেম, আমাদেরকে ‘ক্ষান্ত না হইয়া’ ক্রমাগতভাবে প্রচার এবং শিষ্য তৈরির কাজ করতে অনুপ্রাণিত করবে, ঠিক যেমন প্রথম শতাব্দীতে প্ররিতরা করেছিল। (প্রেরিত ৫:৪২) বর্তমানে অনেকে ঘটে চলা “সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয়ে . . . দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়।” (যিহি. ৯:৪) এই ধরনের ব্যক্তিরা যখন সুসমাচার শোনে, তখন তারা কতই না আশা ও স্বস্তি পেয়ে থাকে! তাই, এমনকী অধিকাংশ লোকই যখন শুনতে চায় না, তখন আমাদের জন্য এই শাস্ত্রীয় আশ্বাস রয়েছে যে, যিহোবা আমাদের প্রচেষ্টাতে খুবই প্রীত বা সন্তুষ্ট!—ইব্রীয় ১৩:১৫, ১৬.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কেন প্রচার কাজ প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে এবং কেন আমরা তা চালিয়ে যাই?

২. কীভাবে প্রেরিত পৌলের উদাহরণ আমাদেরকে উৎসাহিত করে?

৩. কোন বিষয়টার কারণে কয়েক জন তাদের মনোভাব পালটেছে, এমনকী যদিও তারা আগে আগ্রহী ছিল না?

৪. কী আমাদেরকে ‘ক্ষান্ত না হইয়া’ ক্রমাগত পরিচর্যা করতে অনুপ্রাণিত করে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার