ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। ব্যক্তি বিশেষরা যদি জানায় যে, তাদের সন্তান আছে, তাহলে আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: জেগে থাকুন! অথবা ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন।
▪ এক ঈশতান্ত্রিক লাইব্রেরি গড়ে তোলার জন্য আমরা পরিবার ও মণ্ডলীগুলোকে উৎসাহিত করছি। বহুসংখ্যক পুরোনো বই পটভূমি সংক্রান্ত অনেক তথ্য প্রদান করে, যা সত্য সম্বন্ধে আপনার বোধগম্যতাকে বৃদ্ধি করবে। সেগুলো আপনার ব্যক্তিগত অধ্যয়নের সময়কে সমৃদ্ধ করে তুলবে। আপনি যখন সভার অংশগুলো প্রস্তুত করবেন, তখন সেগুলো আপনাকে সাহায্য করবে।—দেখুন km-BE ১১/৯৩ পৃষ্ঠা ১; km-BE ১/৯৯ পৃষ্ঠা ৮; km-BE ২/০৩, পৃষ্ঠা ৫.
▪ আমার বাইবেলের গল্পের বই প্রকাশনাটির অধ্যয়ন তালিকা পুনর্সংশোধন করা হয়েছে। সমন্বয়কৃত তালিকাটি প্রতি মাসে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত হবে।