২০০৯ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা
নির্দেশাবলি
২০০৯ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, তা নীচে দেওয়া হল।
উৎস বিষয়বস্তু: পবিত্র বাইবেল [o.v.], “যিহোবার বাক্য জীবন্ত” নামক ধারাবাহিক প্রবন্ধগুলো, যেগুলো প্রহরীদুর্গ পত্রিকার ২০০৪ সালের ১ জানুয়ারির সংখ্যা থেকে শুরু হয়েছে, আমার বাইবেলের গল্পের বই [my-BE] এবং বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? [bh-BE]।
সাদর সম্ভাষণ জানিয়ে ঠিক সময়ে বিদ্যালয় শুরু করতে এবং এরপর নীচে যেভাবে বলা আছে, সেভাবে চালিয়ে যেতে হবে। প্রতিটা বক্তৃতার পর, বিদ্যালয় অধ্যক্ষ পরবর্তী বক্তৃতা সম্বন্ধে পরিচয় করিয়ে দেবেন।
বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো: ১০ মিনিট। প্রথম চার মিনিট, একজন যোগ্য প্রাচীন বা পরিচারক দাস সাপ্তাহিক বাইবেল পাঠের শাস্ত্রীয় বিষয়গুলোকে বিবেচনা করবেন। কিন্তু তখনই ব্যতিক্রম হবে, যখন সাপ্তাহিক বাইবেল পাঠ, বাইবেলের কোনো একটি বইয়ের প্রারম্ভিক অধ্যায় দিয়ে শুরু হয়। এই ক্ষেত্রগুলোতে, প্রথম চার মিনিটের বিষয়বস্তু “যিহোবার বাক্য জীবন্ত” নামক ধারাবাহিক প্রবন্ধগুলো, যেগুলো প্রহরীদুর্গ পত্রিকার ২০০৪ সালের ১ জানুয়ারির সংখ্যা থেকে শুরু হয়েছে, সেখান থেকে নেওয়া হবে। উদাহরণস্বরূপ, আদিপুস্তকের প্রথম পাঁচটা অধ্যায় ৫ জানুয়ারির সপ্তাহে বিবেচনা করা হবে, তাই বক্তা প্রহরীদুর্গ পত্রিকার ২০০৪ সালের ১ জানুয়ারির সংখ্যায় “যিহোবার বাক্য জীবন্ত” নামক প্রবন্ধটির ভূমিকামূলক অনুচ্ছেদগুলো থেকে কয়েকটা মুখ্য বিষয় বেছে নেবেন। তিনি বিষয়বস্তুকে এমনভাবে প্রয়োগ করবেন, যা মণ্ডলীর জন্য উপকারজনক হবে। সাপ্তাহিক বাইবেল পাঠ অথবা “যিহোবার বাক্য জীবন্ত” নামক ধারাবাহিক প্রবন্ধগুলো থেকে বিভিন্ন বিষয় আলোচনা, যা-ই হোক না কেন, প্রধান উদ্দেশ্য হল শ্রোতাদের বুঝতে সাহায্য করা যে, এই তথ্যটা কেন ও কীভাবে ব্যবহারিক। প্রথম অংশের জন্য নির্ধারিত চার মিনিটের বেশি সময় না নেওয়ার ব্যাপারে বক্তা সতর্ক থাকবেন। তাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে, শেষ ছয় মিনিট শ্রোতাদের জন্য সাপ্তাহিক বাইবেল পাঠে তারা যে-আগ্রহজনক বিষয়গুলো পেয়েছে, সেগুলো সম্বন্ধে ৩০ সেকেন্ড বা এর কম সময়ে সংক্ষিপ্ত মন্তব্য করার জন্য আলাদা করে রাখা হয়েছে। এরপর বিদ্যালয় অধ্যক্ষ সেই ছাত্র-ছাত্রীদের অন্য শ্রেণীকক্ষে যেতে বলবেন, যাদের সেখানে বক্তৃতা রয়েছে।
১নং. বক্তৃতা: ৪ মিনিট বা এর চেয়ে কম সময়। এই পাঠের দায়িত্ব একজন ভাইকে দিতে হবে। কোনো ভূমিকা অথবা উপসংহার করা ছাড়াই ছাত্রের নির্ধারিত বিষয়বস্তু পড়তে হবে। ছাত্ররা যাতে বুঝে, সাবলীলভাবে, সঠিক অর্থের ওপর জোর দিয়ে, গলার স্বর ও ধ্বনির ওঠানামা ঠিক রেখে, যথাযথভাবে থেমে এবং স্বাভাবিকভাবে পড়তে পারে, সেই বিষয়ে তাদেরকে সাহায্য করার জন্য বিদ্যালয় অধ্যক্ষ বিশেষভাবে আগ্রহী হবেন।
২নং. বক্তৃতা: ৫ মিনিট। এই বক্তৃতা একজন বোনকে দেওয়া হবে। যে-বোনেরা এই বক্তৃতা পাবে, তারা একটা সেটিং বাছাই করবে। ছাত্রী প্রদত্ত মূলভাব ব্যবহার করবেন অথবা যদি মূলভাব না দেওয়া হয়ে থাকে, তাহলে ছাত্রী এমন একটা মূলভাব বেছে নিতে পারেন, যেটা নির্ধারিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ছাত্রী এমনভাবে বক্তৃতাটা দেবেন, যা স্থানীয় এলাকায় ক্ষেত্রের পরিচর্যার জন্য বাস্তবসম্মত ও ব্যবহারিক। যখন উৎস বিষয়বস্তু হিসেবে কোনো রেফারেন্স উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্রীকে আমাদের প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করতে হবে। ছাত্রী যেভাবে বিষয়বস্তু তুলে ধরেন এবং যেভাবে তিনি গৃহকর্তাকে শাস্ত্র থেকে যুক্তি করার ও উপস্থাপনার মূল বিষয়গুলো বোঝার জন্য সাহায্য করেন, বিশেষ করে সেই বিষয়েই বিদ্যালয় অধ্যক্ষ আগ্রহী হবেন। বিদ্যালয় অধ্যক্ষ একজন সহকারী নিযুক্ত করে দেবেন।
৩নং. বক্তৃতা: ৫ মিনিট। এই বক্তৃতাটা একজন ভাই বা বোনকে দেওয়া যেতে পারে। ছাত্র বা ছাত্রী প্রদত্ত মূলভাব ব্যবহার করবেন অথবা যদি মূলভাব না দেওয়া হয়ে থাকে, তাহলে ছাত্র বা ছাত্রী এমন একটা মূলভাব বেছে নিতে পারেন, যেটা নির্ধারিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যখন উৎস বিষয়বস্তু হিসেবে কোনো রেফারেন্স উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্র-ছাত্রীকে আমাদের প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করতে হবে। যখন একজন ভাইকে এই কার্যভার দেওয়া হবে, তখন এটা কিংডম হলের শ্রোতাদের উদ্দেশে বক্তৃতা হিসেবে তুলে ধরতে হবে। একজন বোনকে যখন এই কার্যভার দেওয়া হয়, তখন সেটা সবসময় ২নং. বক্তৃতার জন্য দেওয়া নির্দেশনা অনুযায়ী উপস্থাপন করতে হবে। দয়া করে লক্ষ করুন, যে-মূলভাবগুলোর পাশে একটা তারকাচিহ্ন রয়েছে, সেগুলো বক্তৃতার আকারে তুলে ধরার জন্য সবসময় ভাইদের দিতে হবে আর আপনার মণ্ডলীতে যদি যথেষ্ট প্রাচীন এবং পরিচারক দাস থাকে, তাহলে তাদেরকে ব্যবহার করতে হবে।
পরামর্শ: ১-২ মিনিট। বক্তৃতাদানের যে-গুণগত মানের ওপর ছাত্র বা ছাত্রী কাজ করছে, বিদ্যালয় অধ্যক্ষ আগে থেকে তা ঘোষণা করবেন না। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর ১নং., ২নং. ও ৩নং. বক্তৃতার পর, বিদ্যালয় অধ্যক্ষ বক্তৃতার কোনো প্রশংসনীয় দিকের ওপর গঠনমূলক মন্তব্য করবেন ও কেন তা কার্যকারী ছিল, সেই সম্বন্ধে নির্দিষ্ট কারণগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করাবেন এবং আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় পুস্তিকাটির বিষয় বার বার উল্লেখ করবেন। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর প্রয়োজন অনুযায়ী, সভার পরে অথবা অন্য কোনো সময়ে ব্যক্তিগতভাবে আরও কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া যেতে পারে।
সময়: কোনো বক্তৃতা কিংবা পরামর্শদাতার মন্তব্যও নির্ধারিত সময়ের অতিরিক্ত হবে না। ১নং., ২নং. এবং ৩নং. বক্তৃতাগুলোর সময় পেরিয়ে গেলে সেগুলোকে কৌশলে থামিয়ে দিতে হবে। বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলোর ওপর যে-ভাইয়েরা বক্তৃতা দেয়, তারা যদি অতিরিক্ত সময় নেয়, তাহলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে হবে। প্রত্যেককে তাদের সময় সম্বন্ধে সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ কার্যক্রম: ৩০ মিনিট।
সহায়ক পরামর্শদাতা: যদি সম্ভব হয়, তাহলে বিদ্যালয় অধ্যক্ষের সঙ্গে সহায়ক পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য প্রাচীনগোষ্ঠী একজন যোগ্য প্রাচীনকে নির্বাচন করতে পারে। মণ্ডলীতে যদি বেশ কয়েক জন প্রাচীন থাকে, তাহলে প্রতি বছর ভিন্ন ভিন্ন যোগ্য প্রাচীন এই কাজের দায়িত্ব নিতে পারে। সহায়ক পরামর্শদাতার দায়িত্ব হবে যে-ভাইয়েরা বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোর ওপর বক্তৃতা দিচ্ছে, যদি দরকার হয়, তাহলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া। তবে, সহপ্রাচীন অথবা পরিচারক দাসদের এইরকম প্রত্যেকটা বক্তৃতার পরেই তাদেরকে তার পরামর্শ দেওয়ার দরকার নেই।
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা: ২০ মিনিট। প্রতি দুমাস অন্তর বিদ্যালয় অধ্যক্ষ এক পুনরালোচনা পরিচালনা করবেন। ওপরে উল্লেখিত বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলো তুলে ধরার পর এটা শুরু হবে। চলতি সপ্তাহসহ গত দুমাস ধরে বিদ্যালয়ে যে-বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, সেটার ওপর ভিত্তি করে এই পুনরালোচনা করা হবে। ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনার সপ্তাহে আপনার মণ্ডলীর যদি সীমা সম্মেলন অথবা সীমা অধ্যক্ষের পরিদর্শন থাকে, তাহলে পুনরালোচনা এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে এবং পরের সপ্তাহের ১নং., ২নং. এবং ৩নং. বক্তৃতাগুলো ব্যবহার করা হবে। সাপ্তাহিক বাইবেল পাঠের তালিকায় অথবা বাইবেলের প্রধান বিষয়গুলো সম্বন্ধীয় উপস্থাপনায় কোনো পরিবর্তন করা হবে না।
তালিকা
জানু. ৫ বাইবেল পাঠ: আদিপুস্তক ১-৫
নং. ১: আদিপুস্তক ৩:১-১৫
নং. ২: (my-BE গল্প ১)
নং. ৩: কী নিষ্ফল নয়? (১ করি. ১৫:৫৮)
জানু. ১২ বাইবেল পাঠ: আদিপুস্তক ৬-১০
নং. ১: আদিপুস্তক ৯:১-১৭
নং. ২: এটাই কি ঈশ্বরের উদ্দেশ্য ছিল? (bh-BE পৃষ্ঠা ৩-৭)
নং. ৩: ঈশ্বর পৃথিবীকে কীভাবে আমাদের বাড়ি হিসেবে প্রস্তুত করেছিলেন? (my-BE গল্প ২)
জানু. ১৯ বাইবেল পাঠ: আদিপুস্তক ১১-১৬
নং. ১: আদিপুস্তক ১৪:১-১৬
নং. ২: মানুষ সৃষ্টি করার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য কী ছিল? (my-BE গল্প ৩)
নং. ৩: যিহোবা কীভাবে আমাদের গঠন করেন? (যিশা. ৬৪:৮)
জানু. ২৬ বাইবেল পাঠ: আদিপুস্তক ১৭-২০
নং. ১: আদিপুস্তক ১৭:১-১৭
নং. ২: কেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা উচিত? (bh-BE পৃষ্ঠা ৮ অনু. ১-পৃষ্ঠা ৯ অনু. ৫)
নং. ৩: কীভাবে হবা আমাদের জন্য এক সতর্কতামূলক উদাহরণ হিসেবে কাজ করে? (my-BE গল্প ৪)
ফেব্রু. ২ বাইবেল পাঠ: আদিপুস্তক ২১-২৪
নং. ১: আদিপুস্তক ২২:১-১৮
নং. ২: কেন আদম ও হবার ছেলেমেয়েদের বৃদ্ধ হতে ও মরতে হবে? (my-BE গল্প ৫)
নং. ৩: a যে-উপায়গুলোতে আমরা অন্যদের প্রতি আমাদের ভালবাসা দেখানোর ক্ষেত্রে প্রশস্ত হতে পারি (২ করি. ৬:১১-১৩)
ফেব্রু. ৯ বাইবেল পাঠ: আদিপুস্তক ২৫-২৮
নং. ১: আদিপুস্তক ২৫:১-১৮
নং. ২: কয়িন ও হেবল সম্বন্ধীয় বিবরণ আমাদেরকে কী শিক্ষা দেয়? (my-BE গল্প ৬)
নং. ৩: ঈশ্বর কি চিন্তা করেন না আর তাঁর কি সহানুভূতি নেই? (bh-BE পৃষ্ঠা ৯ অনু. ৬-পৃষ্ঠা ১১ অনু. ১০)
ফেব্রু. ১৬ বাইবেল পাঠ: আদিপুস্তক ২৯-৩১
নং. ১: আদিপুস্তক ২৯:১-২০
নং. ২: যেকারণে আমাদের ‘ভাবিত হওয়া’ উচিত ‘নয়’ (মথি ৬:২৫)
নং. ৩: কীভাবে আমরা হনোকের সাহসকে অনুকরণ করতে পারি? (my-BE গল্প ৭)
ফেব্রু. ২৩ বাইবেল পাঠ: আদিপুস্তক ৩২-৩৫
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
মার্চ ২ বাইবেল পাঠ: আদিপুস্তক ৩৬-৩৯
নং. ১: আদিপুস্তক ৩৯:১-১৬
নং. ২: কীভাবে কিছু দূত বিদ্রোহ করেছিল ও মন্দদূতে পরিণত হয়েছিল? (my-BE গল্প ৮)
নং. ৩: আমরা যে-অবিচারগুলোর মুখোমুখি হই সেই সম্বন্ধে ঈশ্বর কেমন বোধ করেন? (bh-BE পৃষ্ঠা ১১ অনু. ১১-পৃষ্ঠা ১২ অনু. ১৩)
মার্চ ৯ বাইবেল পাঠ: আদিপুস্তক ৪০-৪২
নং. ১: আদিপুস্তক ৪০:১-১৫
নং. ২: (my-BE গল্প ৯)
নং. ৩: b এক স্বাধীনচেতা মনোভাবের ব্যাপারে সাবধান হোন!
মার্চ ১৬ বাইবেল পাঠ: আদিপুস্তক ৪৩-৪৬
নং. ১: আদিপুস্তক ৪৪:১-১৭
নং. ২: পৃথিবীতে জীবন কতটা ব্যাপকভাবে ধ্বংস হয়েছিল? (my-BE গল্প ১০)
নং. ৩: ঈশ্বর চান যেন আপনি জানতে পারেন যে তিনি কে (bh-BE পৃষ্ঠা ১২ অনু. ১৪-পৃষ্ঠা ১৫ অনু. ১৭)
মার্চ ২৩ বাইবেল পাঠ: আদিপুস্তক ৪৭-৫০
নং. ১: আদিপুস্তক ৪৮:১-১৬
নং. ২: আমাদের কি দিয়াবলকে ভয় করা উচিত?
নং. ৩: ঈশ্বর কি আবার জলপ্লাবনের দ্বারা জগৎ ধ্বংস করবেন? (my-BE গল্প ১১)
মার্চ ৩০ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১-৬
নং. ১: যাত্রাপুস্তক ১:১-১৯
নং. ২: কেন দুর্গ নির্মাণ করা ব্যর্থ হয়েছিল? (my-BE গল্প ১২)
নং. ৩: ঐশিক নাম—এটির ব্যবহার ও অর্থ (bh-BE পৃষ্ঠা ১৯৫-১৯৭)
এপ্রিল ৬ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৭-১০
নং. ১: যাত্রাপুস্তক ৯:১-১৯
নং. ২: কেন অব্রাহামকে ঈশ্বরের বন্ধু বলা হয়েছিল? (my-BE গল্প ১৩)
নং. ৩: c কীভাবে আমরা গালাতীয় ৬:২ পদকে গালাতীয় ৬:৫ পদের সঙ্গে সামঞ্জস্য করতে পারি?
এপ্রিল ১৩ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১১-১৪
নং. ১: যাত্রাপুস্তক ১২:২১-৩৬
নং. ২: (my-BE গল্প ১৪)
নং. ৩: ঈশ্বরের নিকটবর্তী হওয়া কি সম্ভব? (bh-BE পৃষ্ঠা ১৫ অনু. ১৮-পৃষ্ঠা ১৭ অনু. ২৩)
এপ্রিল ২০ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১৫-১৮
নং. ১: যাত্রাপুস্তক ১৫:১-১৯
নং. ২: মিথ্যা উপাসনা থেকে দূরে থাকার সঙ্গে কী জড়িত?
নং. ৩: লোটের স্ত্রীর ঘটনা থেকে আমরা কী শিখতে পারি? (my-BE গল্প ১৫)
এপ্রিল ২৭ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১৯-২২
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
মে ৪ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ২৩-২৬
নং. ১: যাত্রাপুস্তক ২৪:১-১৮
নং. ২: রিবিকা যে-উত্তম গুণাবলি দেখিয়েছিলেন (my-BE গল্প ১৬)
নং. ৩: কোন কোন দিক দিয়ে বাইবেল অন্য যেকোনো বইয়ের চেয়ে আলাদা? (bh-BE পৃষ্ঠা ১৮ অনু. ১-পৃষ্ঠা ১৯ অনু. ৫)
মে ১১ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ২৭-২৯
নং. ১: যাত্রাপুস্তক ২৯:১-১৮
নং. ২: যাকোব পবিত্র বিষয়গুলোকে উপলব্ধি করেছিলেন (my-BE গল্প ১৭)
নং. ৩: d আনুগত্যকে ভুল স্থানে স্থাপন করা এবং এর বিপদগুলো
মে ১৮ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩০-৩৩
নং. ১: যাত্রাপুস্তক ৩১:১-১৮
নং. ২: বাইবেল—সংগতিপূর্ণ ও সঠিক (bh-BE পৃষ্ঠা ২০ অনু. ৬-পৃষ্ঠা ২১ অনু. ৯)
নং. ৩: ভালবাসা এবং মোহের মধ্যে পার্থক্য (my-BE গল্প ১৮)
মে ২৫ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩৪-৩৭
নং. ১: যাত্রাপুস্তক ৩৭:১-২৪
নং. ২: (my-BE গল্প ১৯)
নং. ৩: e প্রশ্রয় কী আর কীভাবে আমরা তা এড়াতে পারি?
জুন ১ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩৮-৪০
নং. ১: যাত্রাপুস্তক ৪০:১-১৯
নং. ২: দীণার বিবরণ আমাদেরকে কী শিক্ষা দেয়? (my-BE গল্প ২০)
নং. ৩: কীভাবে বাইবেল ব্যক্তিগত সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য আপনাকে সাহায্য করতে পারে? (bh-BE পৃষ্ঠা ২১ অনু. ১০-পৃষ্ঠা ২৩ অনু. ১২)
জুন ৮ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১-৫
নং. ১: লেবীয় পুস্তক ৪:১-১৫
নং. ২: কেন হিংসা করা বিপদজনক? (my-BE গল্প ২১)
নং. ৩: f খ্রিস্টানদের কীভাবে কর্তৃত্ব ব্যবহার করা উচিত?
জুন ১৫ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ৬-৯
নং. ১: লেবীয় পুস্তক ৮:১-১৭
নং. ২: কেন আপনি বাইবেলে লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণীগুলোর ওপর নির্ভর করতে পারেন? (bh-BE পৃষ্ঠা ২৩ অনু. ১৩-পৃষ্ঠা ২৬ অনু. ২০)
নং. ৩: পোটিফরের স্ত্রীর সঙ্গে যোষেফের অভিজ্ঞতা থেকে আমরা কী শিখি? (my-BE গল্প ২২)
জুন ২২ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১০-১৩
নং. ১: লেবীয় পুস্তক ১১:২৯-৪৫
নং. ২: কেন যোষেফ স্বপ্নগুলোর অর্থ সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন? (my-BE গল্প ২৩)
নং. ৩: বাপ্তাইজিত শিষ্যরা যে-আশীর্বাদগুলো উপভোগ করে
জুন ২৯ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১৪-১৬
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
জুলাই ৬ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১৭-২০
নং. ১: লেবীয় পুস্তক ১৯:১-১৮
নং. ২: যিশু খ্রিস্ট—প্রতিজ্ঞাত মশীহ (bh-BE পৃষ্ঠা ১৯৯-২০১)
নং. ৩: (my-BE গল্প ২৪)
জুলাই ১৩ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ২১-২৪
নং. ১: লেবীয় পুস্তক ২২:১৭-৩৩
নং. ২: যোষেফ—করুণা সম্বন্ধে এক উল্লেখযোগ্য উদাহরণ (my-BE গল্প ২৫)
নং. ৩: সত্য খ্রিস্টানরা যেভাবে দরিদ্রদের প্রতি চিন্তা দেখায়
জুলাই ২০ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ২৫-২৭
নং. ১: লেবীয় পুস্তক ২৫:৩৯-৫৪
নং. ২: আমরা কীভাবে ইয়োবের বিশ্বস্ততা অনুকরণ করতে পারি? (my-BE গল্প ২৬)
নং. ৩: পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী? (bh-BE পৃষ্ঠা ২৭ অনু. ১-পৃষ্ঠা ২৮ অনু. ৩)
জুলাই ২৭ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১-৩
নং. ১: গণনাপুস্তক ৩:১-২০
নং. ২: যেকারণে মৃদুশীলতার জন্য ইন্দ্রিয়দমনের প্রয়োজন
নং. ৩: (my-BE গল্প ২৭)
আগস্ট ৩ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৪-৬
নং. ১: গণনাপুস্তক ৪:১-১৬
নং. ২: খ্রিস্টান বাবা-মারা কীভাবে মোশির মায়ের উদাহরণ অনুকরণ করতে পারে? (my-BE গল্প ২৮)
নং. ৩: কীভাবে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল? (bh-BE পৃষ্ঠা ২৮ অনু. ৪-পৃষ্ঠা ৩১ অনু. ১০)
আগস্ট ১০ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৭-৯
নং. ১: গণনাপুস্তক ৯:১-১৪
নং. ২: (my-BE গল্প ২৯)
নং. ৩: যিহোবার প্রতি আনুগত্য দেখানোর উপায়গুলো
আগস্ট ১৭ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১০-১৩
নং. ১: গণনাপুস্তক ১৩:১৭-৩৩
নং. ২: আপনার পরিচর্যা বৃদ্ধি করার জন্য যখন আপনি অযোগ্য মনে করেন, তখন আপনি কী করতে পারেন? (my-BE গল্প ৩০)
নং. ৩: কে এই জগৎকে শাসন করছে? (bh-BE পৃষ্ঠা ৩২ অনু. ১১-পৃষ্ঠা ৩৩ অনু. ১৪)
আগস্ট ২৪ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১৪-১৬
নং. ১: গণনাপুস্তক ১৪:২৬-৪৩
নং. ২: ঈশ্বরের ব্যবস্থাকে ভালবাসার অর্থ কী? (গীত. ১১৯:৯৭)
নং. ৩: (my-BE গল্প ৩১)
আগস্ট ৩১ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১৭-২১
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
সেপ্টে. ৭ বাইবেল পাঠ: গণনাপুস্তক ২২-২৫
নং. ১: গণনাপুস্তক ২২:২০-৩৫
নং. ২: (my-BE গল্প ৩২)
নং. ৩: ভবিষ্যতে পৃথিবীতে জীবন কেমন হবে? (bh-BE পৃষ্ঠা ৩৩ অনু. ১৫-পৃষ্ঠা ৩৬ অনু. ২৪)
সেপ্টে. ১৪ বাইবেল পাঠ: গণনাপুস্তক ২৬-২৯
নং. ১: গণনাপুস্তক ২৭:১-১৪
নং. ২: চেতনা প্রদান করা কী আর কেন তা গুরুত্বপূর্ণ? (ইফি. ৬:৪)
নং. ৩: লোহিত সমুদ্রে ঈশ্বরের বিজয়লাভ থেকে আমাদের কোন শিক্ষা লাভ করা উচিত? (my-BE গল্প ৩৩)
সেপ্টে. ২১ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৩০-৩২
নং. ১: গণনাপুস্তক ৩২:১-১৫
নং. ২: মান্না জোগানো সম্বন্ধীয় যিহোবার ব্যবস্থা থেকে আমরা কী শিখতে পারি? (my-BE গল্প ৩৪)
নং. ৩: যিশু সম্বন্ধে সত্য জানা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ? (bh-BE পৃষ্ঠা ৩৭ অনু. ১-পৃষ্ঠা ৩৭ অনু. ৩)
সেপ্টে. ২৮ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৩৩-৩৬
নং. ১: গণনাপুস্তক ৩৩:১-২৩
নং. ২: মোশির ব্যবস্থার মাধ্যমে যিহোবা ইস্রায়েলীয়দের কী শিক্ষা দিয়েছিলেন? (my-BE গল্প ৩৫)
নং. ৩: যে যে দিক দিয়ে ঈশ্বরের রাজ্য সমস্ত মনুষ্য সরকারের চেয়ে উৎকৃষ্ট
অক্টো. ৫ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১-৩
নং. ১: দ্বিতীয় বিবরণ ২:১-১৫
নং. ২: যিশুর বিশেষ ভূমিকা কী? (bh-BE পৃষ্ঠা ৩৮ অনু. ৪-পৃষ্ঠা ৪০ অনু. ৯)
নং. ৩: স্বর্ণ নির্মিত গোবৎসের বিবরণ থেকে আমরা কী শিখতে পারি? (my-BE গল্প ৩৬)
অক্টো. ১২ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৪-৬
নং. ১: দ্বিতীয় বিবরণ ৪:১৫-২৮
নং. ২: (my-BE গল্প ৩৭)
নং. ৩: কেন বলা যেতে পারে যে, অল্পও ভাল? (হিতো. ১৫:১৬)
অক্টো. ১৯ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৭-১০
নং. ১: দ্বিতীয় বিবরণ ৯:১-১৪
নং. ২: দুজন গুপ্তচর যারা যিহোবার ওপর নির্ভরতা দেখিয়েছিল (my-BE গল্প ৩৮)
নং. ৩: দানিয়েলের ভবিষ্যদ্বাণী যেভাবে মশীহের আগমন সম্বন্ধে জানায় (bh-BE পৃষ্ঠা ১৯৭-১৯৯)
অক্টো. ২৬ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১১-১৩
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নভে. ২ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৪-১৮
নং. ১: দ্বিতীয় বিবরণ ১৫:১-১৫
নং. ২: ঈশ্বরের প্রতি ভয়ের সঙ্গে কী জড়িত?
নং. ৩: যেকারণে যিহোবার কর্তৃত্বের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ (my-BE গল্প ৩৯)
নভে. ৯ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৯-২২
নং. ১: দ্বিতীয় বিবরণ ২২:১-১৯
নং. ২: (my-BE গল্প ৪০)
নং. ৩: যিশু কোথা থেকে এসেছিলেন? (bh-BE পৃষ্ঠা ৪১ অনু. ১০-পৃষ্ঠা ৪২ অনু. ১৪)
নভে. ১৬ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৩-২৭
নং. ১: দ্বিতীয় বিবরণ ২৫:১-১৬
নং. ২: চিরকাল বেঁচে থাকতে গেলে আমাদের কী করা উচিত? (my-BE গল্প ৪১)
নং. ৩: g কোন বিষয়গুলোকে আমাদের পবিত্র বলে গণ্য করা উচিত?
নভে. ২৩ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৮-৩১
নং. ১: দ্বিতীয় বিবরণ ৩০:১-১৪
নং. ২: বিলিয়ম সম্বন্ধীয় বিবরণ আমাদেরকে কী শিক্ষা দেয়? (my-BE গল্প ৪২)
নং. ৩: পিতা, পুত্র ও পবিত্র আত্মা সম্বন্ধে সত্যটি (bh-BE পৃষ্ঠা ২০১-২০৪)
নভে. ৩০ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৩২-৩৪
নং. ১: দ্বিতীয় বিবরণ ৩২:১-২১
নং. ২: “সদাপ্রভুর মহাদিন” কী? (সফ. ১:১৪)
নং. ৩: (my-BE গল্প ৪৩)
ডিসে. ৭ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১-৫
নং. ১: যিহোশূয়ের পুস্তক ৫:১-১৫
নং. ২: রাহব কীভাবে বিশ্বাস প্রদর্শন করেছিলেন? (my-BE গল্প ৪৪)
নং. ৩: (my-BE গল্প ৪৫)
ডিসে. ১৪ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ৬-৮
নং. ১: যিহোশূয়ের পুস্তক ৮:১-১৭
নং. ২: কীভাবে রাহবের বিশ্বাস পুরস্কৃত হয়েছিল? (my-BE গল্প ৪৬)
নং. ৩: কেন উপদেশক ৭:২১, ২২ পদের পরামর্শ ব্যবহারিক?
ডিসে. ২১ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ৯-১১
নং. ১: যিহোশূয়ের পুস্তক ৯:১-১৫
নং. ২: আখনের বিচার আমাদের কোন বিষয় শিক্ষা দেয়? (my-BE গল্প ৪৭)
নং. ৩: গিবিয়োনীয়দের মনোভাব থেকে আমাদের কোন শিক্ষা লাভ করা উচিত? (my-BE গল্প ৪৮)
ডিসে. ২৮ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১২-১৫
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
[পাদটীকাগুলো]
a কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।
b কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।
c কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।
d কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।
e কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।
f কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।
g কেবল ভাইদের, সম্ভব হলে প্রাচীন বা পরিচারক দাসদের দিন।