ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও আলোচনা করুন। নভেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন।
▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন ব্যক্তিরা যারা পুনর্বহাল হতে চায়, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা যেন ১৯৯২ সালের ১ ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলে।
▪ অন্ধ এবং চোখে কম দেখে এমন প্রকাশক ও আগ্রহী ব্যক্তি যারা ব্রেইল নোটটেকার অথবা স্ক্রিন রিডার রয়েছে এমন কম্পিউটার ব্যবহার করে, তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রহরীদুর্গ-এর কপি করা ব্রেইল টেক্সটের ইলেকট্রনিক ফাইলগুলো সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। প্রাপ্তিসাধ্য ফাইলগুলোর অন্তর্ভুক্ত হল ইংরেজি ব্রেইল গ্রেড ২ অথবা কনট্র্যাক্টেড আকারে পাওয়া প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের এবং অধ্যয়ন সংস্করণগুলো এবং ফ্রেঞ্চ ও স্প্যানিশ ব্রেইল গ্রেড ১ অথবা ননকনট্র্যাক্টেড আকারে পাওয়া প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণগুলো। যারা এগুলোর জন্য আবেদন করে, তাদের কাছে ই-মেইল এর মাধ্যমে ফাইলগুলো পাঠানো হবে। যারা প্রহরীদুর্গ পত্রিকার ব্রেইল টেক্সট ফাইলগুলো পেতে চায়, তাদের মণ্ডলীর সচিবকে Jehovah’s Witnesses of India, Post Box 6440, Yelahanka, Bangalore—560 064, KAR এই ঠিকানায় একটা চিঠি পাঠানোর জন্য অনুরোধ করা উচিত। দৃষ্টি আকর্ষণ: ব্রেইল ডেস্ক। চিঠিতে যে-বিষয়বস্তু অন্তর্ভুক্ত হওয়া উচিত তা হল, ব্যক্তির নাম ও বাড়ির ঠিকানা, যে-ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেন সেটার নাম অথবা সেটার ধরণ, তার ই-মেইল ঠিকানা এবং তিনি ইংরেজি, স্প্যানিশ অথবা ফ্রেঞ্চ ব্রেইল পড়তে পারেন কি না। তার যদি ই-মেইল না থাকে, তাহলে তার এমন কারোর ই-মেইল ঠিকানা দেওয়া উচিত, যিনি ফাইলগুলো পেয়ে তাকে সেগুলো দিতে পারেন।
▪ কিংডম হলগুলোতে রাখা শিক্ষামূলক কাজের জন্য দানের বাক্সগুলোতে “শিক্ষামূলক কাজের জন্য দান—মথি ২৪:১৪” কথাগুলো লেখা উচিত। প্রত্যেক প্রকাশক দানের যে-খামগুলো নিজেদের সঙ্গে রাখে, সেগুলোতেও স্পষ্ট অক্ষরে এই একই কথাগুলো লেখা উচিত আর কোনো অতিরিক্ত নকশা করা উচিত নয়। দয়া করে নিশ্চিত হোন যে, খামগুলো যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও উপযুক্ত অবস্থায় থাকে। এই বিষয়টা মেনে চলার ব্যাপারে মণ্ডলীর প্রাচীনরা প্রকাশকদের সাহায্য করতে পারে।
▪ ট্রাস্ট রয়েছে এমন মণ্ডলীগুলোকে, ট্রাস্ট ডিড অথবা কনস্টিটিউশনে উল্লেখিত তারিখের আগে, তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) করার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। এজিএম ও অন্যান্য ট্রাস্ট মিটিং-এর সংক্ষিপ্ত কার্যবিবরণ সঠিকভাবে একটা মিনিট বুক-এ লিপিবদ্ধ করা উচিত। ২০০৮ সালের ৩১ মার্চ, বছর শেষে ট্রাস্ট-এর মোট আয় যদি ১,১০,০০০ টাকা ছাড়িয়ে যায়, তাহলে সেই ট্রাস্ট-এর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ)-এর দ্বারা জমা খরচের হিসাব নিরীক্ষা করে ১০বি ফর্ম-এ তার রিপোর্টটা নিতে এবং আয়কর বিভাগে রিটার্ন অভ্ ইনকাম জমা দিতে হবে। যে-ট্রাস্টগুলোর আয় ১,১০,০০০ টাকার নীচে, সেগুলোর ক্ষেত্রে অর্থ বছরের জন্য রিটার্ন অভ্ ইনকাম জমা দেওয়ার দরকার নেই। কিন্তু, আমরা সুপারিশ করছি যেন একেবারে সঠিক ও সম্পূর্ণ রেকর্ডগুলো রাখা হয়, যাতে কোনো তদন্ত হলে রিপোর্টটা পেশ করা যেতে পারে। যদি এক নির্দিষ্ট ট্রাস্ট ১৯৬১ সালের আয়কর বিধানের ১২ক ধারায় করমুক্ত হওয়ার জন্য আবেদন জানানো উপকারী বলে মনে করে, তাহলে দয়া করে রেজিস্ট্রেশনের বিষয়টা সিএ-র কাছে তুলে ধরুন।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও—শুধুমাত্র পঙ্ক্তিগুলো —কান্নাড়া
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে —নেপালি
▪ যে-প্রকাশনাগুলো মজুত নেই:
শাস্ত্র থেকে যুক্তি করা —মালায়ালাম
প্রকাশিত বাক্য—এর মহান পরিপূর্ণতা সন্নিকট! —ইংরেজি, তামিল, তেলুগু, নেপালি এবং মালায়ালাম
▪ আমেরিকান সাংকেতিক ভাষায় নতুন যে-ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:
জেগে থাকুন!
[২ পৃষ্ঠার ক্যাপশন]
(ক্রমশ ৩ পৃষ্ঠার ১ম কলমে)
[৩ পৃষ্ঠার ক্যাপশন]
ঘোষণাবলি (ক্রমশ)