ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৮ সালের ২৫ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৮ সালের ৭ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
বক্তৃতাদানের গুণগত মান
১. একটি বক্তৃতার সংগতি কীভাবে অর্জন করা যেতে পারে? [ht-BE পৃষ্ঠা ৫৩ অনু. ২-৩]
২. আপনার যুক্তিতর্ক উপস্থাপন করার আগে কীভাবে আপনি এক যথার্থ ভিত্তি স্থাপন করতে পারেন? [ht-BE পৃষ্ঠা ৫৮ অনু. ৩-৫]
৩. আরেয়পাগের গ্রিকদের সঙ্গে কথা বলার সময় কীভাবে পৌল মতৈক্য স্থাপন করতে এবং শেষ পর্যন্ত তা বজায় রাখতে পেরেছিলেন? (প্রেরিত ১৭:২২, ২৩) [ht-BE পৃষ্ঠা ৬০ অনু. ১৮]
৪. কীভাবে আপনি একটা বিষয়কে পর্যাপ্তভাবে সম্প্রসারিত করতে পারেন? [ht-BE পৃষ্ঠা ৬০, ৬১ অনু. ১৯-২০]
৫. কীভাবে আপনি আপনার বক্তৃতায় প্রধান বিষয়গুলো শনাক্ত করতে পারেন? [ht-BE পৃষ্ঠা ৬৩ অনু. ৯]
১নং. বক্তৃতা
৬. কীভাবে আমরা “আমাদের কুম্ভকার” যিহোবাকে আমাদেরকে গঠন করতে দিই? (যিশা. ৬৪:৮) [w-BE০৬ ৬/১ পৃষ্ঠা ২৯ অনু. ১৪]
৭. আমরা যদি অবিচার অথবা ধর্মীয় ভেদাভেদ ভোগ করি, তাহলে দায়ূদকে অনুকরণ করে আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? (গীত. ৮৬:২) [w-BE০৬ ৬/১৫ পৃষ্ঠা ২৬ অনু. ৭]
৮. কিছু অতুলনীয় উপকার কী, যা যিহোবার দাসেরা এখনই লাভ করছে? [wt-BE পৃষ্ঠা ১২৬ অনু. ১৪-১৫]
৯. হতাশার মুখোমুখি হলে একজন ব্যক্তি তার আধ্যাত্মিক শক্তি বজায় রাখার জন্য কী করতে পারেন? (গীত. ৯৪: ১৮, ১৯) [w-BE০৬ ৭/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ১৬-১৭]
১০. যিহোবার সংগঠনের প্রতি আমাদের মনোভাবের দ্বারা আমরা কী দেখাই? (ইব্রীয় ১৩:১৭) [wt-BE পৃষ্ঠা ১৩৫ অনু. ১৫]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. প্রেরিত ১৬:৩ পদে লিপিবদ্ধ প্রেরিত পৌলের নেওয়া পদক্ষেপ থেকে আমরা কী শিখতে পারি? [w-BE০৩ ১২/১ পৃষ্ঠা ২০ অনু. ৫-পৃষ্ঠা ২১ অনু. ১]
১২. আরিষ্টার্খ ও গায় তাড়নার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? (প্রেরিত ১৯:২৯; ২০:৪, ৫) [w-BE০৮ ২/১৫ পৃষ্ঠা ১০ অনু. ১৬-১৭]
১৩. শৌল ‘কন্টকের [“অঙ্কুশের,” NW] মুখে পদাঘাত করিতেছিলেন,’ এই কথাগুলোর অর্থ কী? (প্রেরিত ২৬:১৪) [w-BE০৩ ১০/১ পৃষ্ঠা ৩২]
১৪. ইস্রায়েলকে দেওয়া ঈশ্বরের আজ্ঞা দ্বারা কীভাবে ‘পাপ সুযোগ পাইয়াছিল’? (রোমীয় ৭:৮, ১১) [w-BE০৮ ৬/১৫ “যিহোবার বাক্য জীবন্ত—রোমীয়দের প্রতি লেখা চিঠির প্রধান বিষয়গুলো”]
১৫. কীভাবে আমরা একজন শত্রুর মাথার ওপর “জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া” রাখি? (রোমীয় ১২:২০) [w-BE০৮ ৬/১৫ “যিহোবার বাক্য জীবন্ত—রোমীয়দের প্রতি লেখা চিঠির প্রধান বিষয়গুলো”]