ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৮ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৮ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ নিম্নোক্ত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও আলোচনা করুন।

▪ যেহেতু আগস্ট মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।

▪ সেপ্টেম্বর মাস থেকে শুরু করে, সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবে, সেটার শিরোনাম হল, “নীতিনিষ্ঠার পথে চলুন।”

▪ শাখা অফিস প্রকাশকদের জন্য আলাদা করে সাহিত্য পাঠায় না। মণ্ডলীর মাসিক সাহিত্যের অর্ডার শাখা অফিসে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে তা ঘোষণার ব্যবস্থা করা উচিত, যাতে যারা ব্যক্তিগত সাহিত্যাদি নিতে চায়, তারা সকলে যে-ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন, তাকে তা বলতে পারে। কোন প্রকাশনাগুলো বিশেষ আবেদনের বিষয়, দয়া করে তা মনে রাখুন।

▪ ২০০৮ সালের ৩১ আগস্ট বা তার কাছাকাছি যত তাড়াতাড়ি সম্ভব, সারাবছরের সমস্ত মজুত সাহিত্য ও পত্রিকার বার্ষিক বিস্তারিত তালিকা বানানো উচিত। সাহিত্য সমন্বয়কারী যেভাবে প্রতি মাসে সাহিত্যের হিসাব করেন, এই বিস্তারিত তালিকাটা বানানোর কাজ কিছুটা সেইরকমই আর এর মোট সংখ্যা লিটারেচার ইনভেনটরি (S-18) ফর্মে লেখা উচিত। হাতে কতগুলো পত্রিকা মজুত আছে, তার মোট সংখ্যা পত্রিকা দাসের(দাসদের) কাছ থেকে নেওয়া উচিত। সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিস্তারিত তালিকাটা পরীক্ষা করে দেখা উচিত। তিনি এবং সমন্বয়কারী মণ্ডলীর পরিচালক অধ্যক্ষ এই ফর্মে সই করবেন। প্রত্যেক সমন্বয়কারী মণ্ডলী তিনটে লিটারেচার ইনভেনটরি ফর্ম পাবে। দয়া করে আসল ফর্মটা ৬ সেপ্টেম্বরের মধ্যে শাখা অফিসে পাঠিয়ে দিন। এটার একটা কপি আপনাদের ফাইলগুলোতে রেখে দিন। তৃতীয় কপিটা রাফ কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

▪ বাইবেল অধ্যয়নগুলো শুরু ও পরিচালনা করার জন্য চান ব্রোশারের পরিবর্তে, বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করা উচিত। যতক্ষণ পর্যন্ত না চান ব্রোশারের সরবরাহ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো ক্ষেত্রের পরিচর্যায় এটি অর্পণ করা যেতে পারে।

▪ বার্ষিক সরবরাহগুলোর জন্য বিশেষ আবেদন ফর্ম মণ্ডলীগুলোতে পাঠানো হচ্ছে। যেসব মণ্ডলী ২০০৯ সালের বার্ষিক সরবরাহগুলো, যেমন বর্ষপুস্তক (ইংরেজি), ক্যালেন্ডার (ইংরেজি) এবং শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটির জন্য এখনও তাদের আবেদন করেনি, তাদের শীঘ্রই আবেদনগুলো পাঠিয়ে দেওয়া উচিত। যে-মণ্ডলীগুলো কিংডম হল লিটারেচার ইনভেনটরি অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে পড়ে তারা তাদের আবেদনগুলো একমাত্র তাদের “সমন্বয়কারী মণ্ডলীর” মাধ্যমেই পাঠাবে। তবে, সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, তাদের সাহিত্য বিভাগ থেকে প্রত্যেক মণ্ডলীর জন্য প্রয়োজনীয় সরবরাহের আবেদন করা হয়েছে।

▪ যে-নতুন প্রকাশনাটি পাওয়া যাচ্ছে:

আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় —বাংলা

▪ যে-প্রকাশনাটি আবার পাওয়া যাচ্ছে:

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৯টি গান)—মারাঠি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার