আধ্যাত্মিকভাবে ভোজন ও আনন্দ করার এক উপলক্ষ
১ যিহোবা প্রেমের সঙ্গে তাঁর দাসদের আধ্যাত্মিক চাহিদাগুলোর যত্ন নিয়ে থাকেন। জগতের অধিকাংশ লোক যেখানে আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত, সেখানে আমরা বাস্তবিকই উত্তমভাবে ভোজন করছি। (যিশা. ৬৫:১৩) একটা যে-উপায়ে যিহোবা আমাদের আধ্যাত্মিকভাবে পুষ্টিসাধন করে থাকেন, তা হল আমাদের বার্ষিক জেলা সম্মেলনগুলোর মাধ্যমে। আপনি কি আসন্ন “ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত” জেলা সম্মেলনের সব কয়টা অধিবেশনেই যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন? এক সুস্বাদু ও পুষ্টিকর আধ্যাত্মিক ভোজের আয়োজন করা হয়েছে।
২ আগে থেকে পরিকল্পনা করুন: “পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়।” (হিতো. ২১:৫) তাই, সম্মেলনের তিন দিনই উপস্থিত থাকার জন্য আপনার চিন্তা বা পরিকল্পনাগুলোকে চূড়ান্ত করার সময়, যদি আপনার ছুটির দরকার হয়, তাহলে আপনার নিয়োগকর্তার সঙ্গে কথা বলতে দেরি করবেন না। যদি আপনার সম্মেলন শহরে থাকার প্রয়োজন হয়, তাহলে কি তার ব্যবস্থা করেছেন? এ ছাড়া, আপনি আপনার সঙ্গে দুপুরের জন্য হালকা খাবার নিয়ে আসতে চাইবেন, যাতে সম্মেলনস্থলে আপনি আপনার ভাইবোনদের সঙ্গে খেতে পারেন। বসার জায়গা পাওয়ার এবং শুরুর গান ও প্রার্থনায় অংশ নেওয়ার জন্য প্রতিদিন যথেষ্ট আগে সম্মেলনে পৌঁছানোর ব্যবস্থা করুন।
৩ আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা যে-পোশাক-আশাক পরব তা মার্জিত ও পরিপাটি। (১ তীম. ২:৯, ১০) সম্মেলন এলাকায় সাক্ষ্য দেওয়ার জন্য জেলা সম্মেলনগুলো আমাদেরকে এক চমৎকার সুযোগ প্রদান করে থাকে। সম্মেলন শহরে থাকার সময় মর্যাদাপূর্ণ বেশভূষা বজায় রাখা ও আমাদের সম্মেলনের ব্যাজ কার্ড পরার দ্বারা আমরা অবিশ্বাসীদের থেকে আলাদা হই এবং প্রত্যক্ষদর্শীদের ওপর অনুকূল ছাপ ফেলি।
৪ মন দিয়ে শুনুন: আমরা নিশ্চয়ই এই আধ্যাত্মিক ভোজে পরিবেশিত খাদ্যের এক কণাও বাদ দিতে চাই না! (হিতো. ২২:১৭, ১৮) শাস্ত্রপদগুলো পড়ার সময় আমাদের বাইবেল থেকে সেগুলোকে মিলিয়ে দেখা এবং সংক্ষিপ্ত নোট নেওয়া আমাদেরকে কার্যক্রমের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে ও বিক্ষেপ এড়াতে সাহায্য করবে। তারপর, সন্ধ্যেবেলায় আমরা অন্যদের সঙ্গে কার্যক্রমের মুখ্য বিষয়গুলো আলোচনা করার সময় আমাদের নোটগুলোকে ব্যবহার করতে পারি। সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ করা গিয়েছে যে, কার্যক্রম চলাকালে কিছু অল্পবয়সি ছেলেমেয়ে সম্মেলনে একসঙ্গে বসে অথবা বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর কথাবার্তা বলে অথবা তাদের সেলফোনে টেক্সট ম্যাসেজ নিয়ে ব্যস্ত থাকে। আমাদের যদি ছেলেমেয়ে থাকে, যার অন্তর্ভুক্ত কিশোরবয়সি ছেলেমেয়েরাও, তবুও আমাদের এই অল্পবয়সি ছেলেমেয়েদেরকে আমাদের কাছ থেকে দূরে না বসে অন্য অল্পবয়সিদের সঙ্গে বসতে দেওয়ার পরিবর্তে, পরিবারগতভাবে একসঙ্গে বসা ও কার্যক্রম শোনা আমাদের জন্য হয়তো উপজনক হতে পারে।
৫ সাহচর্য উপভোগ করুন: কোনো সুস্বাদু খাবার যখন বন্ধুবান্ধবের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন তা আরও বেশি উপভোগ্য হয়। (হিতো. ১৫:১৭) একইভাবে, আমাদের ভাইবোনদের সঙ্গে মেলামেশা করা আমাদের সম্মেলনের আনন্দকে বৃদ্ধি করে। তাই, কার্যক্রমের অধিবেশন চলাকালীন সময় ছাড়া সম্মেলনে আসা অন্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিজে থেকে এগিয়ে যাওয়া ও সাহচর্য উপভোগ করা কতই না আনন্দের! (গীত. ১৩৩:১) যন্ত্রসংগীত শুরু হওয়ার আগে সভাপতি যখন সদয়ভাবে আমাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানান, তখন আমাদের কথাবার্তা বন্ধ করা ও কার্যক্রম শুরু হওয়ার জন্য আসন গ্রহণ করা উচিত।
৬ সাক্ষ্যদান করার জন্য প্রতিটা সুযোগকে ব্যবহার করুন: সম্মেলনগুলো সাধারণত সাক্ষ্যদান করার জন্য চমৎকার সুযোগগুলো প্রদান করে থাকে। সম্মেলনে যোগদানকারী অনেকেই, যারা কার্যক্রমের পরে রেস্তরাঁগুলোতে যায়, তাদেরকে সেখানকার ওয়েটার ও অন্য ব্যক্তিরা সম্মেলনের ব্যাজ কার্ডে লেখা মূলভাব সম্বন্ধে জিজ্ঞেস করে থাকে। এটা কথোপকথন চালিয়ে যাওয়ার দিকে এবং সত্যের পক্ষে এক উত্তম সাক্ষ্য দিতে পরিচালিত করেছে। যারা এই বিষয়ে জিজ্ঞেস করেছিল এমন কিছু ব্যক্তিকে পরে সম্মেলন অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল আর তারা যোগদান করেছিল।
৭ খ্রিস্টীয় আচরণ, ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হওয়ার একটা চিহ্ন: দেখা গিয়েছে যে, কিছু অভ্যাগত ব্যক্তি পরিচারকদের সঙ্গে সহযোগিতা করতে চায়নি, এমনকি তারা তাদের সঙ্গে অখ্রিস্টীয়ভাবে কথা বলেছে। নিশ্চিতভাবেই, আমিত্ব মনোভাব একজনকে ভাল কার্যকারী বলে শনাক্ত করে না বা যিহোবা ঈশ্বরের প্রশংসাও আনে না। পরিবর্তে, আমরা যেন প্রেম ও ধৈর্য দেখাই এবং সহযোগিতা করি আর দেখাই যে, আমাদের জীবনধারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত। (গালা. ৫:২২, ২৩, ২৫) অধিকন্তু, আসন সংরক্ষণ করার সমস্যাটা রয়েই গিয়েছে। সকাল ৮টায় যখন সম্মেলন হলের দরজা খেলা হয়, তখন কিছু ভাইবোনকে “ভাল” আসনগুলো পাওয়ার জন্য দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি এবং ধাক্কাধাক্কি করতে দেখা গিয়েছে। এই ধরনের আচরণের ফলে কেউ কেউ আহতও হয়েছে। কিছু ভাইবোন রিপোর্ট করেছে যে, তারা তাদের পরিবারকে নিয়ে অনেক আগেই সম্মেলনে চলে এসেছে কিন্তু এসে দেখতে পেয়েছে যে, অধিকাংশ আসন ইতিমধ্যে সংরক্ষণ করা হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে সম্মেলনস্থলের দরজা খোলার সময় একজন করে ব্যক্তি উপস্থিত হন এবং তিনি তার পরিবার ও বন্ধুদের জন্য পুরো লাইনের সমস্ত আসন সংরক্ষণ করেন। নিঃস্বার্থ মনোভাবের এক নিখুঁত অভিব্যক্তি হিসেবে প্রেমকে সংজ্ঞায়িত করা হয়েছে। খ্রিস্ট যিশুও প্রকাশ করেছিলেন যে, নিঃস্বার্থ প্রেমই হবে তাঁর শিষ্যদের শনাক্ত করার অন্যতম উপায়। (যোহন ১৩:৩৫) অধিক সংখ্যায় আসন সংরক্ষণ করে রাখা কি এই ঈশ্বরীয় প্রেম যে কার্যরত, তার এক উত্তম উদাহরণ? খ্রিস্টীয় প্রেম আমাদের অবশ্যই খ্রিস্ট যা বলেছেন, তা অনুসরণ করতে পরিচালিত করবে: “অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।”—মথি ৭:১২.
৮ কার্যক্রম প্রস্তুত করতে, হলের ব্যবস্থা করতে, সম্মেলনে বিভিন্ন বিভাগকে সংগঠিত করতে এবং বক্তৃতাগুলো প্রস্তুত করতে প্রচুর সময় ব্যয় করা হয়েছে। এই আধ্যাত্মিক ভোজ প্রস্তুত করার জন্য যে-প্রেমময় পরিশ্রম করা হয়েছে, তা তাঁর লোকেদের জন্য যিহোবার কোমল যত্নের ইঙ্গিত দেয়। আমরা যেন সকলে উপস্থিত থাকি এবং পূর্ণোদ্যমে ভোজন করি! যখন আমরা তা করব, তখন জগতের বিপরীতে আমরা ‘চিত্তের সুখে আনন্দরব’ করব।—যিশা. ৬৫:১৪.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. যিহোবা কীভাবে তাঁর দাসদের আধ্যাত্মিক চাহিদাগুলোর যত্ন নিয়ে থাকেন?
২. সম্মেলনের জন্য আগে থেকে পরিকল্পনা করার সঙ্গে কী জড়িত?
৩. কী ধরনের পোশাক-আশাক পরার জন্য আমাদের পরিকল্পনা করা উচিত?
৪. কার্যক্রম থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে কী আমাদের ও আমাদের পরিবারগুলোকে সাহায্য করবে?
৫. কীভাবে আমরা আমাদের সম্মেলনের আনন্দকে বৃদ্ধি করতে পারি?
৬. একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলুন, যা দেখায় যে, কীভাবে আমরা সম্মেলন শহরে লোকেদের কাছে সাক্ষ্যদান করতে পারি।
৭. সম্মেলনস্থলে কোন শাস্ত্রীয় নীতি আমাদের খ্রিস্টীয় আচরণকে চালিত করে?
৮. কেন আমাদের আসন্ন জেলা সম্মেলনে যোগদান করা উচিত?
[৫ পৃষ্ঠার বাক্স]
জেলা সম্মেলনের অনুস্মারকগুলো
▪ কার্যক্রমের সময়সূচি: দুদিনই কার্যক্রম সকাল ৯:২০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮:০০টায় খুলে দেওয়া হবে। রাজ্যের গানের যন্ত্রসংগীত যখন শুরু হয়, তখন আমাদের সকলের আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম দিন বিকেল ৫:০৫ মিনিটে এবং দ্বিতীয় দিন ৪:০০-টেয় শেষ হবে।
▪ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিং করার অনুমতি পেয়েছি, সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। সম্মেলনের ব্যাজ কার্ডগুলো পার্কিংয়ের জন্য শনাক্তীকরণ চিহ্ন হিসেবে কাজ করবে।
▪ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে একই গাড়িতে যাত্রা করে অথবা আপনার সঙ্গে বাস করে, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে।
▪ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং খাবার সঙ্গে নিয়ে আসুন। ঠাণ্ডা করার এক ছোট্ট পাত্র (কুলার) ব্যবহার করা যেতে পারে, যেটাকে আপনার আসনের নীচে রাখা যায়। সম্মেলন হলে পিকনিকের জন্য ব্যবহৃত বড় আকারের কুলার, কাচের পাত্র এবং মদ্যজাতীয় পানীয় নিয়ে আসা অনুমোদনযোগ্য নয়।
▪ দান: আমরা আমাদের কিংডম হলে বা সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে সম্মেলনের ব্যবস্থাদির জন্য আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। সম্মেলনে দান হিসেবে দেওয়া যেকোনো চেক “ওয়াচ টাওয়ার” এর নামে হওয়া উচিত।
▪ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: সম্মেলনস্থলে যদি চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থা দেখা দেয়, তাহলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগ-কে জানাবেন, যাতে সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের যোগ্য ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ন করতে ও সাহায্য করতে পারে। প্রয়োজন হলে, সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের ব্যক্তিরা ১০২ নম্বরে ফোন করবে।
▪ যারা কানে কম শোনে: কোয়েম্বাটুর ও কোচি সম্মেলনগুলোতে আর সেইসঙ্গে ব্যাঙ্গালোরের ইংরেজি সম্মেলনে এই কার্যক্রম সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হবে।
▪ বেবি স্ট্রলারস: সম্মেলনস্থলে বেবি স্ট্রলারগুলো নিয়ে আসা উচিত নয়। কিন্তু, বাবামার পাশের আসনে সুরক্ষিত চাইল্ড সেফটি সিটগুলো গ্রহণযোগ্য।
▪ সুগন্ধি দ্রব্য: অধিকাংশ সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আমাদের যন্ত্রের সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা করতে হয়। তাই, কড়া পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য দয়ার কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা অন্যান্য সম্পর্কযুক্ত সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.
▪ পুনর্সাক্ষাৎ করুন ফর্মগুলো: সম্মেলনের সময়ে আমাদের রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। প্রকাশকদের দুএকটা পুনর্সাক্ষাৎ করুন ফর্ম সম্মেলনে নিয়ে আসা উচিত। এ ছাড়া, সম্মেলনের বুক রুম ডিপার্টমেন্ট-এও এই ফর্মগুলো পাওয়া যাবে। পূরণ করা ফর্মগুলো দেখাশোনা করার জন্য বুক রুম-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।—২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা দেখুন।
▪ রেস্টুরেন্ট: রেস্টুরেন্টগুলোতে আপনাদের উত্তম আচরণের মাধ্যমে যিহোবার নামকে সম্মান করুন। অনেক জায়গায়, কাজের ওপর নির্ভর করে ১০ থেকে ১৫ শতাংশ বকশিশ দেওয়ার রীতি রয়েছে।
▪ হোটেল: (১) দয়া করে প্রয়োজনের চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না। (২) আপনাকে যদি বুক করা রুম বাতিল করতেই হয়, তাহলে সঙ্গে সঙ্গে হোটেলকে জানিয়ে দিন। (৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন এবং সঙ্গেসঙ্গে সেটা ফিরিয়ে দিন, যাতে অন্যেরা ব্যবহার করতে পারে। (৪) রুমে রান্নাবান্না করার অনুমতি না থাকলে, তা করবেন না। (৫) যে-ব্যক্তি রুম পরিষ্কার করেন, তাকে প্রতিদিন কিছু বকশিশ দিন। (৬) আমরা নিশ্চয়ই হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করব না। (৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে সবসময়ই আত্মার ফল প্রদর্শন করুন। (৮) সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেখানো রুমের ভাড়াটা হচ্ছে কর বাদ দিয়ে প্রতিদিনকার রুমের পুরো ভাড়া। আপনাকে যদি এমন কিছু জিনিসের জন্য অতিরিক্ত টাকা চেয়ে বিল দেওয়া হয় যেগুলো আপনি আদৌ চাননি বা ব্যবহার করেননি, তাহলে সেই টাকা দিতে অস্বীকার করুন এবং যত শীঘ্রই পারেন সম্মেলনে রুমিং ডিপার্টমেন্ট-কে জানান। (৯) আপনার হোটেল রুম নিয়ে যদি কোনো সমস্যা আসে, তাহলে আপনি সম্মেলনে থাকাকালীনই রুমিং ডিপার্টমেন্ট-কে অবশ্যই জানাবেন।