পরিচর্যা সভার তালিকা
নোট: আমাদের রাজ্যের পরিচর্যা-য় সম্মেলন মাসগুলোতে প্রতি সপ্তাহের জন্য একটা পরিচর্যা সভার তালিকা করা হবে। মণ্ডলীগুলো “ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রয়োজনমতো রদবদল করে নিতে পারে। সম্মেলনে যোগ দেওয়ার আগে, যেখানে উপযুক্ত সেখানে আগের সপ্তাহের পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে স্থানীয়ভাবে প্রযোজ্য পরামর্শ এবং অনুস্মারকগুলো পুনরালোচনা করুন। আপনার সম্মেলন হওয়ার দুএক মাস পরে, সম্মেলনের মুখ্য যে-বিষয়গুলোকে প্রকাশকরা ক্ষেত্রের পরিচর্যায় সাহায্যকারী বলে মনে করেছে, সেগুলো পুনরালোচনা করার জন্য পরিচর্যা সভায় (সম্ভবত স্থানীয় প্রয়োজনের অংশটা ব্যবহার করে) ১৫ থেকে ২০ মিনিট আলাদা করে রাখুন। পরিচর্যা অধ্যক্ষ বিষয়গুলো পুনরালোচনা করবেন। শ্রোতারা তাদের পরিচর্যায় কীভাবে সেই তথ্য প্রয়োগ করছে অথবা প্রয়োগ করার পরিকল্পনা করছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান।
১৪ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ (৮৫)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
১৫ মিনিট: আমাদের তৎপরতার মনোভাব বজায় রাখা। ২০০৬ সালের ১৫ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৮-১৯ পৃষ্ঠায় ১৭-২১ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে এক উদ্দীপনামূলক বক্তৃতা।
২০ মিনিট: “মণ্ডলীর বই অধ্যয়নে আমার বাইবেলের গল্পের বই ব্যবহার করা।”a প্রকাশনাটির অদ্বিতীয় বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। বই অধ্যয়নের তালিকাটি পুনরালোচনা করুন। নিয়মিতভাবে উপস্থিত হওয়ার এবং মন্তব্য করার ক্ষেত্রে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য সকলকে উৎসাহ দিন। সভাগুলোর জন্য ভালভাবে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে পরিচিত এমন এক অথবা দুজন প্রকাশকের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিন আর তাদেরকে জিজ্ঞেস করুন যে, তা করতে কী তাদেরকে অনুপ্রাণিত করে।
গান ২৬ (২১২)
২১ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৮ (২২৪)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট: “প্রস্তুতি—কার্যকারী পুনর্সাক্ষাৎ করার এক চাবি।”b পুনর্সাক্ষাৎগুলোর জন্য প্রস্তুত হচ্ছেন এমন একজন প্রকাশকের চার মিনিটের একটা স্বগতোক্তি অন্তর্ভুক্ত করুন। তিনি তার রেকর্ডগুলো পরীক্ষা করেন আর স্থির করেন যে, এই সপ্তাহ শেষে তাকে দুজন ব্যক্তির কাছে ফিরে যেতে হবে। এরপর, সেই দুজনের প্রত্যেকের কাছে তিনি আগে যা আলোচনা করেছিলেন, তা বিবেচনা করেন, তার লক্ষ্য স্থির করেন আর কীভাবে সেই লক্ষ্যে পৌঁছাবেন, সেই বিষয়ে প্রস্তুতি নেন। একজনের জন্য, তিনি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আর অন্যজনের জন্য, ৫ অনুচ্ছেদ থেকে একটা পরামর্শ ব্যবহার করে তার আগ্রহ জাগিয়ে তোলার জন্য প্রস্তুতি নেন।
গান ৪ (৪৩)
২৮ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ (১৪৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। আগস্ট মাসের সাহিত্য অর্পণের বিষয় উল্লেখ করুন এবং একটা উপস্থাপনার নমুনা দেখানোর ব্যবস্থা করুন।
১০ মিনিট: আপনি কি নির্দ্ধিধায় ও সাহসের সঙ্গে কথা বলতে পারেন? ২০০৬ সালের ১৫ মে প্রহরীদুর্গ পত্রিকার ১৩-১৬ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। সাহসের সঙ্গে প্রচার করার গুরুত্বের ওপর জোর দিন।
২৫ মিনিট: “আধ্যাত্মিকভাবে ভোজন ও আনন্দ করার এক উপলক্ষ।”c মণ্ডলীর সচিব পরিচালনা করবেন। মণ্ডলীকে যে-সম্মেলনে যাওয়ার জন্য বলা হয়েছে, সেই সম্মেলনের কথা উল্লেখ করুন। “জেলা সম্মেলনের অনুস্মারকগুলো” নামক বাক্সটা পুনরালোচনা করুন।
গান ৬ (৪৫)
৪ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৯ (২২২)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: আপনার সন্তানরা কি তাদের অদ্বিতীয় এলাকার জন্য প্রস্তুত? বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। খ্রিস্টান তরুণ-তরুণীরা স্কুলে যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়, তার কয়েকটা উল্লেখ করুন। কীভাবে বাবামা ও তাদের সন্তানরা সাহায্যকারী তথ্য খুঁজে পাওয়ার জন্য ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ব্যবহার করতে পারে, তা ব্যাখ্যা করুন। কয়েকটা উদাহরণ দিন। (“স্কুল” এই মুখ্য শিরোনামের অধীনে “অভিজ্ঞতাগুলো” নামক উপশিরোনামটি দেখুন।) শ্রোতাদের মধ্যে যারা খ্রিস্টীয় পরিবারগুলোতে বড় হয়েছে, তাদেরকে এই বিষয়ে মন্তব্য করতে আমন্ত্রণ জানান যে, তাদের বাবামা কীভাবে স্কুলে প্রতিদ্বন্দ্বিতাগুলোর মোকাবিলা করার ও বাইবেলের নীতিগুলোকে কাজে লাগানোর জন্য তাদেরকে প্রস্তুত করেছে। তারা হয়তো তাদের স্কুলের রিপোর্ট তৈরি করার জন্য সচেতন থাক! পত্রিকায় পাওয়া বিষয়বস্তুর কথাও উল্লেখ করতে পারে। কীভাবে তাদের অদ্বিতীয় এলাকায় কাজ করা তাদের জন্য এক সুরক্ষা হিসেবে কাজ করেছে, তা তাদেরকে ব্যাখ্যা করতে বলুন।
২০ মিনিট: “আমরা দৃঢ়ভাবে গেঁথে থাকা বিষয়গুলোকে ভেঙে ফেলছি।”d কীভাবে তাদের বাইবেল শিক্ষক ধৈর্যের সঙ্গে তাদেরকে দৃঢ়ভাবে ধরে থাকা মিথ্যা ধর্মীয় বিশ্বাসগুলোকে পরিত্যাগ করতে সাহায্য করেছেন, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
গান ১৭ (১৮৭)
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।