ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে।
▪ যেহেতু আগস্ট মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের মার্চ, এপ্রিল ও মে মাসের মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। এটা করা হয়ে গেলে, মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করা উচিত।—মণ্ডলীর জমাখরচের হিসাবের নির্দেশাবলি (S-27) দেখুন।
▪ নিয়মিত অগ্রগামী পরিচর্যার আবেদন ফর্মগুলো, যে-তারিখ থেকে শুরু করার জন্য আবেদন করা হয়েছে, সেই তারিখের অন্তত ৩০ দিন আগেই শাখা অফিসে জমা দেওয়ার বিষয় সুপারিশ করা হচ্ছে। সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মণ্ডলীর সচিবের সেগুলো পরীক্ষা করে দেখা উচিত। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের সঠিক তারিখ মনে করতে না পারে, তাহলে তাদের হিসাব করে সেটা বের করা ও একটা রেকর্ড রাখা উচিত। এই তারিখটা মণ্ডলীর প্রকাশক রেকর্ড (S-21) কার্ডে সচিবের লিখে রাখা উচিত।
▪ ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে ইংরেজি ও স্প্যানিশ ভাষার প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার অডিও ফাইলগুলো www.jw.org ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। তাই অনেকেই এই পত্রিকারগুলোর অডিও ফাইল ডাউনলোড করতে চাইবে, যেগুলো মণ্ডলীগুলোতে সিডি এবং এমপিথ্রি ডিস্কগুলো পৌঁছানোর আগেই প্রাপ্তিসাধ্য হবে। প্রত্যেকটা ডাউনলোডের জন্য সংগঠনকে নির্ধারিত মূল্য দিতে হবে। কিন্তু, ডিস্ক উৎপাদন করা ও পাঠানোর চেয়ে এই পদ্ধতিতে বিতরণ করা, আর্থিক দিক দিয়ে আরও বেশি সাশ্রয়জনক। তাই, যে-প্রকাশকরা পত্রিকাগুলোকে ডাউনলোড করবে, তাদেরকে পত্রিকা দাসের কাছে গিয়ে তাদের সিডি অথবা এমপিথ্রি ডিস্কগুলোর আবেদন বাতিল করার জন্য উৎসাহিত করা হচ্ছে। অন্যান্য ভাষার অডিও কার্যক্রমগুলো ক্রমান্বয়ে www.jw.org এর মাধ্যমে প্রাপ্তিসাধ্য হবে।
▪ প্রাচীন গোষ্ঠীর দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে ২০০৬ সালের ৬ জুলাই তারিখের চিঠিটি পুনরালোচনা করা উচিত আর সেইসঙ্গে এটাও নিশ্চিত করা উচিত যে, তাদের কাছে প্রত্যেক প্রকাশকের সঙ্গে যোগাযোগ করার নতুন তথ্যাদি রয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোর বিষয়ে, জরুরি ভিত্তিতে যোগাযোগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য নিয়ে রাখা উচিত। অবশ্য, জরুরি পরিস্থিতিগুলো ছাড়াও, প্রকাশকরা যদি ছুটি কাটানোর অথবা ব্যাবসা সংক্রান্ত কাজে যাত্রা করার সময়, হাসপাতালে থাকার সময় এবং এইরকম অন্যান্য কাজে দীর্ঘসময়ের জন্য দূরে কোথাও থাকে, তাহলে তখন তারা তাদের মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষ অথবা অন্য প্রাচীনের সঙ্গে যোগাযোগ করলে, তা সাহায্যকারী হয়।
▪ দয়া করে লক্ষ করুন যে, ২০০৮ সালের জেলা সম্মেলনের জন্য বিশেষ আমন্ত্রণ ইস্তাহার বিতরণ করা হবে না। কিন্তু, নিকট ভবিষ্যতে আমরা বিশ্বব্যাপী এক তাৎপর্যপূর্ণ অভিযানের পরিকল্পনা করছি। এই ব্যবস্থা সম্বন্ধে আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
“আইস, আমার পশ্চাদ্গামী হও”—বড় অক্ষরে ছাপানো—ইংরেজি
দয়া করে লক্ষ করুন যে, এটা হল একটা বিশেষ আবেদনের বিষয় এবং কেবলমাত্র যারা চোখে দেখতে পায় না এবং ছোটো ছাপা অক্ষর পড়তে পারে না, তাদের জন্য প্রাপ্তিসাধ্য করা হবে। তাই, কেবলমাত্র তখনই এর জন্য অর্ডার দেওয়া উচিত, যখন চোখে দেখতে পায় না এমন প্রকাশকরা নির্দিষ্টভাবে অনুরোধ করে। পরিচর্যা কমিটি অবশ্যই সত্যিকারের প্রয়োজন যাচাই করবে এবং সোসাইটির কাছে সেটা পাঠানোর আগে সাহিত্য আবেদন ফর্মে তা উল্লেখ করবে।
শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫)—রুশ, স্প্যানিশ
[২ পৃষ্ঠার ক্যাপশন]
(ক্রমশ ৩ পৃষ্ঠার ১ম কলমে)
[৩ পৃষ্ঠার ক্যাপশন]
ঘোষণাবলি (ক্রমশ)