ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৮ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ২১ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৮ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ মে থেকে যে-সপ্তাহ শুরু
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৮ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৪ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৭ (২২১)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: “কৃতজ্ঞ হও।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “শোকার্ত ব্যক্তিদের সান্ত্বনা দিন।”b শ্রোতাদেরকে সেই উল্লেখযোগ্য অভিজ্ঞতাগুলো বলার জন্য আমন্ত্রণ জানান, যেগুলো তারা এমন কাউকে সান্ত্বনা দেওয়ার সময় লাভ করেছে, যিনি মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়েছেন।

গান ২১ (১৯১)

২১ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১ (৮৫)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। পত্রিকা অর্পণ করার পর আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি দিয়ে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে নমুনা দেখান। গৃহকর্তা যদি শোনার জন্য আগ্রহী থাকেন, তাহলে প্রথম পাঁচটা অনুচ্ছেদ তুলে ধরুন এবং একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন। যে-ব্যক্তিরা স্মরণার্থ সভা বা বিশেষ বক্তৃতায় উপস্থিত ছিল কিন্তু এখনও কোনো বাইবেল অধ্যয়ন গ্রহণ করেনি তাদেরকে ভুলে যাবেন না। শ্রোতাদেরকে পরের সপ্তাহে পরিচর্যা সভায় এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকাটি আনার এবং স্থানীয় এলাকার জন্য উপযুক্ত উপস্থাপনাগুলো আলোচনা করতে তৈরি থাকার কথা মনে করিয়ে দিন।

১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২৫ মিনিট: “বাইবেল থেকে কখন পড়বেন আর কীভাবে সাহিত্যাদি অর্পণ করবেন?”c একজন যোগ্য প্রাচীন পরিচালনা করবেন। স্থানীয় পরিস্থিতির প্রতি বিষয়বস্তুকে প্রয়োগ করুন।

গান ৬ (৪৫)

২৮ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ১ (১৩)

১৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের এপ্রিল মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকা ব্যবহার করে, সংক্ষেপে এটির এক সারাংশ দিন এবং শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কোন প্রবন্ধগুলো আপনার এলাকার লোকেদের জন্য আগ্রহজনক হতে পারে এবং কেন। শ্রোতারা যে-প্রবন্ধগুলো ব্যবহার করে উপস্থাপনাগুলো তুলে ধরার পরিকল্পনা করেছে সেগুলো বলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। আলোচনা শুরু করার জন্য কী প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে? এরপর প্রবন্ধ থেকে কোন শাস্ত্রপদটি পড়া যেতে পারে? কীভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শাস্ত্রপদটি ব্যবহার করা যেতে পারে? শ্রোতাদের বলা উপস্থাপনাগুলোর একটা ব্যবহার করে কীভাবে পত্রিকা অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।

১০ মিনিট: প্রশ্ন বাক্স। শ্রোতাদের সঙ্গে আলোচনা।

২০ মিনিট: “তাঁহার পদচিহ্নের অনুগমন কর।”d সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ২৩ (২০০)

৫ মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯ (৩৭)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: যিহোবা কোনোক্রমে আপনাকে ছাড়বেন না। ২০০৫ সালের ১৫ অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার ৮-১১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে উৎসাহজনক বক্তৃতা।

২০ মিনিট: “একজন অগ্রগতিশীল পরিচারক হোন।”e ৩ অনুচ্ছেদ আলোচনা করার সময় পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৬-৮ পৃষ্ঠায় দেওয়া “যেভাবে পূর্ণরূপে উপকার লাভ করা যায়” উপশিরোনামের নীচে দেওয়া বিষয়বস্তু থেকে মন্তব্য করুন।

গান ৮ (৫৩)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার