ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৮ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৮ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৫ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৮ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮ (৫৩)

৮ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: “আমাদের এলাকায় যোগ্য ব্যক্তিদের সন্ধান করা।”a তিন অনুচ্ছেদ আলোচনা করার পর, একটা সংক্ষিপ্ত নমুনা দেখান যে, একজন প্রকাশক সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, কতটা আগ্রহ রয়েছে তা বোঝার চেষ্টা করছেন এবং পরে তার উপস্থাপনায় একটা শাস্ত্রপদ দেখাচ্ছেন।

২২ মিনিট: ‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন।’b (অনু. ১-১০) পরিচর্যা অধ্যক্ষ পরিচালনা করবেন। একজন বা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা ব্যস্ত তালিকা অথবা শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও, গত বছরের মধ্যে সহায়ক অগ্রগামীর কাজ করেছে। কীভাবে তারা তা করতে সমর্থ হয়েছে? তারা কোন আনন্দ লাভ করেছে? ৭ অনুচ্ছেদ বিবেচনা করার সময় মার্চ, এপ্রিল ও মে মাসের ক্ষেত্রের পরিচর্যা সভার তালিকা তুলে ধরুন।

গান ৯ (৩৭)

১৮ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭ (৫১)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: ‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন।’c (অনু. ১১-১৭) স্মরণার্থ সভার বিশেষ আমন্ত্রণপত্র যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে ১৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের প্রত্যেককে সেটার একটা করে কপি দিন। এলাকায় বিতরণ করার ক্ষেত্রে স্থানীয়ভাবে যে-ব্যবস্থাদি নেওয়া হয়েছে, সেগুলো পুনরালোচনা করুন।

গান ১৭ (১৮৭)

২৫ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৬ (২১২)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। পরিবারের একজন সদস্য অথবা একজন প্রতিবেশীকে আমন্ত্রণ জানানোর জন্য স্মরণার্থ সভার আমন্ত্রণপত্রটা কীভাবে ব্যবহার করা যায়, সেটার নমুনা দেখান।

২০ মিনিট: “মুক্তির মূল্যের বিষয়টাকে উপলব্ধি সহকারে স্মরণ করা।”d সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

১৫ মিনিট: নতুন ব্যক্তিদের পরিচারক হিসেবে উন্নতি করতে সাহায্য করুন। এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করার পর, ২০০৫ সালের ১ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ৩১ পৃষ্ঠায় দেওয়া অধ্যয়ন প্রশ্নগুলো ব্যবহার করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান। ১৮ অনুচ্ছেদ আলোচনা করার পর একটা নমুনা দেখান, যেখানে একজন গৃহকর্তা এমন একজন নতুন প্রকাশকের কাছে একটা আপত্তি তুলে ধরেন, যে-প্রকাশক একজন অভিজ্ঞ প্রকাশকের সঙ্গে কাজ করছেন। নতুন প্রকাশকের উত্তর ততটা কার্যকারী হয় না আর তাই গৃহকর্তা আলোচনা সেখানে বন্ধ করে দেন। সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর, অভিজ্ঞ প্রকাশক নতুন ব্যক্তিকে তার প্রচেষ্টার জন্য প্রশংসা করেন আর এরপর তাকে দেখান যে, ভবিষ্যতে কীভাবে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদেরকে উত্তর দিতে যুক্তি (ইংরেজি) বই ব্যবহার করতে পারেন।

গান ৬ (৪৫)

৩ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৮ (২২৪)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। “স্মরণার্থ সভার জন্য মনে রাখার বিষয়গুলো” নামক বাক্স থেকে মূল বিষয়গুলো পুনরালোচনা করুন।

১৫ মিনিট: যেখানে বেশি প্রয়োজন, আপনি কি সেখানে গিয়ে সেবা করতে পারেন? ২০০৩ সালের ১৫ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার ৬ অনুচ্ছেদ থেকে ৪ পৃষ্ঠার ৩ অনুচ্ছেদগুলোর মন্তব্য অন্তর্ভুক্ত করুন। সংক্ষেপে এমন কয়েক জনের সাক্ষাৎকার নিন, যারা যেখানে বেশি প্রয়োজন সেখানে চলে গিয়েছে। তারা কী ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল এবং সেগুলোকে তারা কীভাবে কাটিয়ে উঠেছিল? তারা কোন আশীর্বাদগুলো লাভ করেছিল? আমাদের এই দেশে সেই যোগ্য ব্যক্তিদের বেশি প্রয়োজন রয়েছে, যারা যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে কাজ করতে ইচ্ছুক। বিষয়টা নিয়ে প্রার্থনাপূর্বক চিন্তা করতে ভাইদেরকে উৎসাহ দিন। ২০০৭ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাটি দেখুন।

২০ মিনিট: “বিশ্বাসের এক প্রমাণ!”e পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা আলোচনা করবেন। গত পরিচর্যা বছরে মণ্ডলী যা সম্পাদন করেছে, সেটার ওপর ইতিবাচক পুনরালোচনা করার দ্বারা উপসংহার করুন।

গান ২০ (৯৩)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার