ঘোষণাবলি
▪ ডিসেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। এক বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো যিহোবার নিকটবর্তী হোন বইটি ব্যবহার করতে পারেন। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। যে-মণ্ডলীগুলোতে এই বইগুলো নেই, তারা জ্ঞান বই (যদি পাওয়া যায়) অথবা জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জেগে থাকুন! মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন।
▪ পরিচালক অধ্যক্ষের দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। ধারাবাহিক হিসাব নিরীক্ষা করার জন্য একই ব্যক্তিকে ব্যবহার করা উচিত নয়। এটা করা হয়ে গেলে, মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করা উচিত।—মণ্ডলীর জমাখরচের হিসাবের নির্দেশাবলি (S-27) দেখুন।
▪ দয়া করে লক্ষ করুন যে, ২০০৯ সালের স্মরণার্থ সভা হবে ৯ই এপ্রিল, বৃহস্পতিবার সূর্যাস্তের পর। এই বিষয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে কারণ যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে, সেখানে ভাইয়েরা যাতে অন্য হল ভাড়া করতে বা হল পাওয়ার জন্য ব্যবস্থা করে রাখতে পারে। এই উপলক্ষগুলোতে, প্রাচীনদের হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখা উচিত, এই বিষয়টা নিশ্চিত করতে যে, ওই দিন বিল্ডিংয়ে চলা অন্য কোনো অনুষ্ঠান যেন আমাদের সভায় কোনোরকম ব্যাঘাত না ঘটায়, যাতে স্মরণার্থ উদ্যাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
আমার বাইবেলের গল্পের বই—ছোট সাইজ —নেপালি
▪ আমেরিকান সাংকেতিক ভাষায় নতুন যে-ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:
লূক লিখিত সুসমাচার
যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন
যে-উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে