ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৭ পৃষ্ঠা ৫
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৭ পৃষ্ঠা ৫

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের পুনরালোচনার প্রশ্নগুলো ২০০৭ সালের ৩১শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৭ সালের ৫ই নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।

বক্তৃতাদানের গুণগত মান

১. আমাদের উপসংহার যে কার্যকরী হয়েছে, সেটাকে নিশ্চিত করার জন্য কোন বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত? [be পৃষ্ঠা ২২০ অনু. ৪–পৃষ্ঠা ২২১ অনু. ৩]

২. কীভাবে আমরা নিশ্চিত করতে পারি যে, ক্ষেত্রের পরিচর্যায় আমরা যা বলি তা সঠিক? [be পৃষ্ঠা ২২৩ অনু. ২-৪]

৩. মণ্ডলীর সভাগুলোতে আমাদের বিভিন্ন বক্তৃতায় কীভাবে আমরা “সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি” হিসেবে মণ্ডলীর ভূমিকার প্রতি উচ্চ সম্মান দেখাতে পারি? (১ তীম. ৩:১৫) [be পৃষ্ঠা ২২৪ অনু. ১-৪]

৪. কেন আমাদের তথ্যের নির্ভরযোগ্যতাকে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ আর আমরা কীভাবে তা করতে পারি? [be পৃষ্ঠা ২২৫ অনু. ১-২]

৫. শিক্ষা দেওয়ার সময়, আমরা কীভাবে আমাদের বিষয়বস্তুকে অন্যদের জন্য বোধগম্য করে তুলতে পারি? [be পৃষ্ঠা ২২৬ অনু. ৩–পৃষ্ঠা ২২৭ অনু. ১]

১নং. বক্তৃতা

৬. যে-কামনাগুলো সমস্যার দিকে নিয়ে যায়, সেগুলো সাধারণত কীভাবে জেগে ওঠে? [wt-BE পৃষ্ঠা ৪৭ অনু. ১৩]

৭. শয়তান এদনে কোন বিচার্য বিষয় উত্থাপন করেছিল? [wt-BE পৃষ্ঠা ৫০ অনু. ১]

৮. যিহোবার প্রতি যে আমরা সত্যিই অনুগত, অসিদ্ধ মানুষ হিসেবে সেটা আমাদের পক্ষে কীভাবে প্রমাণ করা সম্ভব? [wt-BE পৃষ্ঠা ৫৬ অনু. ১৪]

৯. যিহোবা আমাদের জন্য কোন প্রেমময় ব্যবস্থাগুলো করেছেন? [wt-BE পৃষ্ঠা ৬০ অনু. ১]

১০. যদিও আমরা যিহোবার উপাসনা করছি, তারপরও শয়তান কীভাবে আমাদের মিথ্যা ধর্মের প্রতি আকৃষ্ট করতে পারে? [wt-BE পৃষ্ঠা ৭৩ অনু. ৮]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. কীটপতঙ্গের আক্রমণ সম্বন্ধীয় যোয়েলের ভবিষ্যদ্বাণী কীভাবে প্রথম শতাব্দীতে পরিপূর্ণ হয়েছিল আর আজকে এটি কীভাবে পরিপূর্ণ হচ্ছে? (যোয়েল ২:১-১০, ২৮) [w-BE০৭ ১০/১ “যিহোবার বাক্য জীবন্ত—যোয়েল ও আমোষ বইয়ের প্রধান বিষয়গুলো”]

১২. “এক চুপড়ী গ্রীষ্মের ফল” কী নির্দেশ করেছিল? (আমোষ ৮:১, ২) [w-BE০৭ ১০/১ “যিহোবার বাক্য জীবন্ত—যোয়েল ও আমোষ বইয়ের প্রধান বিষয়গুলো”]

১৩. কোন অর্থে যিহোবা ‘নীনবীর লোকেদের বিষয়ে যাহা বলিয়াছিলেন, তদ্বিষয়ে অনুশোচনা করিয়াছিলেন’ আর এটার দ্বারা আমাদের কীভাবে প্রভাবিত হওয়া উচিত? (যোনা ৩:১০) [w-BE০৩ ৭/১৫ পৃষ্ঠা ১৭-১৮]

১৪. যিহোবার নামে চলার অর্থ কী? [w-BE০৩ ৮/১৫ পৃষ্ঠা ১৭, অনু. ১৯]

১৫. আধুনিক সময়ে বিচারের জন্য কখন ও কীভাবে যিহোবা তাঁর “মন্দিরে” এসেছিলেন? (মালাখি ৩:১-৩) [re পৃষ্ঠা ৩২ বাক্স; jd পৃষ্ঠা ১৭৯ অনু. ৩–পৃষ্ঠা ১৮১ অনু. ৬]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার